ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বৃহত্তর ফরিদপুর স্পোর্টিং ক্লাব কুয়েত এর আলোচনা সভা অনুষ্ঠিত


রহমান মাহমুদ, কুয়েত photo রহমান মাহমুদ, কুয়েত
প্রকাশিত: ৮-৭-২০২৪ দুপুর ১:৪১

মধ্যপ্রাচ্যের কুয়েতে প্রবাসী বাংলাদেশীদের ক্রীড়া সংগঠন বৃহত্তর ফরিদপুর স্পোর্টিং ক্লাব কুয়েত এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 কুয়েতের ফারওয়ানিয়া এলাকায় বৃহত্তর ফরিদপুর স্পোর্টিং ক্লাব কুয়েতের উদ্যোগে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে নান্দনিক রেস্টুরেন্ট মিক্স ইয়াকিতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মোঃ মানিক মোল্লা। 
সাধারণ সম্পাদক মীর শাহীনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা আমিনুর রহমান খান,রাশেদ মোশাররফ পাঠান,সহ-সভাপতি সাংবাদিক এম, রহমান মাহমুদ, সাইফুল ইসলাম বাবুল,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন মিয়া,টিম পরিচালক মোঃ বাদশা মিয়া,প্রবাসী কমিউনিটি নেতা ইসমাইল হোসেন প্রমুখ। 

প্রবাসে ক্রীড়া সংগঠন করার উদ্দেশ্য প্রবাসীদের মধ্যে ঐক্য,সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলা। 
সভাপতির বক্তব্যে এসব কথা বলেন, বৃহত্তর ফরিদপুর স্পোর্টিং ক্লাব কুয়েতের সভাপতি মোঃ মানিক মোল্লা। 
তিনি আরো বলেন, সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

বৃহত্তর ফরিদপুর স্পোর্টিং ক্লাব কুয়েত গঠন নিয়ে বিশদ আলোচনাও করেন উপস্থিত অতিথিরা। 
পরে মোঃ মানিক মোল্লাকে সভাপতি ও মীর শাহীনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা,  কমিউনিটির নেতৃবৃন্দ  ও বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সাধারণ সম্পাদক আহ জুবেদ সহ প্রমুখ।

এমএসএম / এমএসএম

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা