ডামুড্যায় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ উদ্বোধন
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) বালক এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) বালিকা ২০২৪ উদ্বোধন ৭ জুলাই সকাল ১০ ঘটিকার সময় ডামুড্যা উপজেলা পরিষদের মাঠে শুভ উদ্বোধন করা হয়।
ডামুড্যা উপজেলার নির্বাহী অফিসার নাসরীন বেগম সেতু এর সভাপতিত্বে ও ডামুড্যা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক উজ্জ্বল সিকদার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল,ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম সাত্তার, ডামুড্যা থানার অফিসার ইনর্চাজ মো: এমারত হোসেন,ডামুড্যা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান খান, কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বাচ্ছু মাদবর, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্যা সহ বিশিষ্ট জন এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিল।
এ সময় বিএম সাত্তার বলেন, যুব সমাজকে মাদক সন্ত্রাস নৈরাজ্য অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করার জন্য জননেত্রী শেখ হাসিনা যে উদ্যোগ গ্রহণ করেছে তা আমরা সর্বাগ্যে সমর্থন ও বাস্তবায়ন করব, এর জন্য যুব সমাজ ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এবারের খেলায় ৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভা মোট ৭ টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী দিনে দুইটি দল অংশগ্রহণ করেন ডামুড্যা পৌরসভা ও ইসলামপুর ইউনিয়ন।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ