ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ডামুড্যা পৌরসভার বাজেট ঘোষণা


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ৮-৭-২০২৪ দুপুর ৪:৩০
ডামুড্যা পৌরসভার  ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করছেন পৌরমেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল । সোমবার (৮ জুলাই) দুপুরে পৌরসভা হলরুমে ডামুড্যা পৌরসভার ২১ কোটি ৮০ লাখ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল ।
মেয়র তার বক্তব্যে জানান, বর্তমান বাজেটে উন্নয়ন আয় লক্ষ্যমাত্রা ১৯ কোটি  টাকা এবং রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ২ কোটি ৮০ লাখ   টাকা নির্ধারন করা হয়েছে  ।  পৌরসভার আয় দিয়ে  ধাপে ধাপে  উন্নয়ন কর্মকান্ড শুরু হবে।
ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল এর  সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডামুড্যা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা  রকিবুল হাসান জুয়েল , হিসাবরক্ষন কর্মকর্তা মোঃইদ্দিস আলী,উপসহকারী প্রকৌশলী মোবারক হোসেন, কাউন্সিলর আবুল হোসেন মন্টু ছৈয়াল, কাউন্সিলর আসাদুজ্জামান বাচ্ছু মাদবর , এনায়েত করিম চুন্নু,জসিম উদ্দিন সাগর মাদবর,আবু তাহের মাদবর, টিপু মাদবর, শফিক উল্লাহ বেপারী , নারী কাউন্সিলর মুকুল আক্তার,হিরন আক্তার  সহ পৌর কর্মকর্তারা।
এসময় পৌর মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল   পৌরসভার চলমান নানা উন্নয়ন কর্মকান্ডে চিত্র তুলে ধরে পৌরসভাকে সৌন্দর্যমন্ডিত করার জন্য তার নানা উদ্যোগ ও পরিকল্পনার কথা  জানান।
মেয়র আরও বলেন, পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা, মানসম্পন্ন সেবা দেয়ার দিকে লক্ষ্য রেখেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, পৌরসভার    সৌন্দর্যবর্ধনের জন্য বেশ কিছু উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। আর কিছু প্রকল্প গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ

প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়