সিইএবি ও ব্র্যাক ব্যাংকের চুক্তি: বিশেষায়িত সেবা দিতে চায়না ডেস্ক চালু
চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি) সদস্যদের আরও বিস্তৃত পরিসরে ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে সিইএবি- এর সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই কৌশলগত চুক্তির ফলে এখন থেকে সিইএবি’র সদস্যরা ব্র্যাক ব্যাংক থেকে অগ্রাধিকারমূলক ব্যাংকিং সেবার পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা উপভোগ করবে।
এই উদ্যোগের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক নিজেদের কর্পোরেট ব্যাংকিং ডিভিশনে একটি নিবেদিত ‘চায়না ডেস্ক’ চালু করেছে, যেখানে চীনা ব্যবসায়ীদের প্রয়োজনমতো সেরা ব্যাংকিং সেবা দেওয়ার জন্য ম্যান্ডারিন ভাষায় পারদর্শী কর্মী নিয়োজিত থাকবেন।
গত ২ জুলাই ২০২৪ (মঙ্গলবার) ঢাকার বারিধারায় সিইএবি কার্যালয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং ডিভিশন তারেক রেফাত উল্লাহ খান এবং সিইএবি’র ভাইস প্রেসিডেন্ট ওয়াং হং বো চুক্তিতে স্বাক্ষর করেন।
এই সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্র্যাক ব্যাংক থেকে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম, ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের ইউনিট হেড মুসাব্বির আহমেদ এবং ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের ইউনিট লিড দিলরুবা শারমিন হক। সিইএবি’র প্রতিনিধি দলের মধ্যে ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট ইয়াং জিয়ানশি, গুও হুজিন এবং হান জিংচাওসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিইএবি দেশের অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার প্রসার, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের পাশাপাশি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নেও অবদান রাখতে চায়। সম্প্রতি সিইএবি বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতগুলোকে সমুন্নত করতে আটটি বিশেষায়িত শিল্প শাখার উদ্বোধন করেছে। ২৮০টি বড় এবং মাঝারি আকারের চীনা শিল্পপ্রতিষ্ঠান নিয়ে সিইএবি বাংলাদেশে মহাসড়ক, সেতু, রেলপথ এবং বিদ্যুৎ খাতের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প নির্মাণে সহায়ক ভূমিকা পালন করেছে।
ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং ডিভিশন বিভিন্ন সেক্টরের ব্যতিক্রমী ব্যাংকিং প্রয়োজন মেটাতে খাতভিত্তিক বিশেষায়িত এবং আধুনিক ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে। সিইএবি’র সাথে ব্র্যাক ব্যাংকের এই চুক্তি বাংলাদেশে কর্মরত চীনা বিনিয়োগকারী এবং প্রতিষ্ঠানগুলোর সাথে ব্যবসায় সম্প্রসারণের চলমান প্রতিশ্রুতির প্রতিফলন।
Sunny / Sunny
শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত
রূপায়ণ সিটি উত্তরায় চলছে তিন দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল
রামেক হাসপাতালে আনসারের অভিযানে ৪ চোর আটক,৬ টি মোবাইল ফোন উদ্ধার
এডিপি বাস্তবায়নে শীর্ষে বিএডিসি, ঐতিহ্য ধরে রাখার নির্দেশ
লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন
বিটাকে সনদ বিতরণী ও জব ফেয়ার: প্রশিক্ষণ শেষে চাকরি পেলেন অর্ধশতাধিক তরুণ-তরুণী
এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন
নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক
চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড
চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত