ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাউজানে জাল নিয়ে বের হয়ে লাশ হয়ে ফিরলো কিশোর


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৯-৭-২০২৪ দুপুর ১:২৭

বিকালে জাল নিয়ে বের হয়ে রাতে লাশ হয়ে ফিরেছে সাইফুল ইসলাম (১৬)। সোমবার রাতে রাউজানে হালদা নদী সংযুক্ত একটি খাল থেকে সাইফুলের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। তার নাক-মুখ দিয়ে রক্ত ঝড়ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হারপাড়া গ্রামে। নিহত সাইফুল ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে ও মুদির দোকান কর্মচারী। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার বিকালে মাছ ধরার জাল নিয়ে ঘর থেকে বের হয়েছিল সাইফুল। সন্ধ্যায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গা খোঁজাখুজি করেও সন্ধান পায়নি। পরে রাত ১০টায় ওই কিশোরের বসতঘর থেকে অন্তত ১০০ ফুট দূরত্বে হালদা নদী সংযুক্ত একটি ছোট খালে উপুড় অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।  ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ শাহ বলেন, বিকালে জাল নিয়ে বের হয়ে সন্ধ্যায় ফিরে আসেনি। পরে ওই কিশোরের লাশ পাওয়া যায়। তার নাক দিয়ে রক্ত ঝড়ছিল। তাই প্রশাসনকে জানানো হয়েছে।  লাশ পাওয়ার বিষয়ে কোনো তথ্য জানেন না বলে জানিয়েছেন নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক টুটন মজুমদার।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা