রাস্তা থেকে তুলে নিয়ে মুন্সিকে মারধরের ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা
কুতুবদিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবি সহকারি হোছাইন আলীকে রাস্তা থেকে তুলে নিয়ে পরিষদ কক্ষে আটক রেখে মারধরের ঘটনায় উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম সিকদারের বিরুদ্ধে জেলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৮ জুলাই) ভুক্তভোগী আইনজীবি সহকারি মো: হোছাইন আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এতে ইউপি চেয়ারম্যান ও ৫ গ্রাম পুলিশসহ ৯ জনকে আসামি করা হয়েছে হয়েছে।
জানা যায়, স্থানীয় একটি পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গত ২ জুলাই সকালে কর্মস্থলে যাওয়ার পথে উত্তর ধুরুং পরিষদের সামনে থেকে চেয়ারম্যানের নির্দেশে একদল গ্রাম পুলিশ আইনজীবি সহকারি হোছাইন আলীকে ধরে নিয়ে পরিষদ কক্ষে আটকে রাখে। এসময় হোছাইন আলীকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন চেয়ারম্যান। বিষয়টি জানাজানি হলে আইনজীবি এসোসিয়েশন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ পরিষদ কক্ষ থেকে তাকে উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আইনজীবি সহকারি হোছাইন আলী জানান, উত্তর ধুরুং আজিম উদ্দিন সিকদার পাড়ার শফিউল আলম গংদের সাথে জমিসংক্রান্ত পারিবারিক বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে প্রতিপক্ষ তাদের বিবাদী করে পরিষদে একটি অভিযোগ করেন। চেয়ারম্যান একপেশে বিচারের জন্য বিবাদী পক্ষকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। সর্বশেষ তাকে তুলে নিয়ে বেধে রেখে নির্যাতন করার বিষয়ে থানায় একটি অভিযোগ দিয়েছিলেন। সেটির তৎপরতা না থাকায় ন্যায় বিচারের আশা নিয়ে তিনি কক্সবাজার দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করেছেন।
উল্লেখ্য চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে আবদুল হালিম সিকদার জনগুরুত্বপূর্ণ প্রবাহিত খাল ভরাটসহ পরিষদে নানা অনিয়ম দূর্নীতির অহরহ অভিযোগ নিয়ে সমালোচিত হয়েছেন।
এমএসএম / এমএসএম
ধুনটে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১
কর্মকর্তা সংকটে স্থবির রায়গঞ্জ পৌরসভা, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ
সিদ্ধিরগঞ্জে হোমল্যান্ড ডিজাইন এন্ড কনসালটেন্টের নতুন অফিস উদ্বোধন
গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বিলাইছড়িতে নবাগত ইউএনও' সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কার্বারী সমিতি
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
সাঘাটায় শিবির নেতা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতাকে বহিষ্কারের ঘোষণা
গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, আহত ১
দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ, সিআরএর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
সুনামগঞ্জের টাইলা গ্রামে বসতবাড়ি ভেঙ্গে জোড় পূর্বক রাস্তা তৈরী জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ
মুকসুদপুরে ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ
ফটোকপির দোকানে জাল নোট তৈরি করছিলেন তিনি, ৪৭হাজার টাকাসহ ডিবির কাছে ধরা