ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বুয়েটে দ্বিতীয় মেয়াদে নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের শ্রদ্ধা নিবেদন
আজ মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ সকালে রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর দ্বিতীয় মেয়াদে নিয়োগপ্রাপ্ত মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার এবং বুয়েটের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন, অনুষদের ডিনবৃন্দ, ছাত্রকল্যাণ পরিচালক, রেজিস্ট্রার, প্রধান প্রকৌশলী, অফিস প্রধানগণ, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দসহ বিশ^বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনের পর স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বরের যে বাড়িতে জীবনের গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন, স্বাধিকারের সংগ্রামে জাতিকে সকল দিক নির্দেশনা দিয়েছেন তাঁর নানা স্মৃতিচিহ্ন বহনকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।
পরে মাননীয় উপাচার্য এর নেতৃত্বে বুয়েটের মূল ফটক সংলগ্ন শহিদ মিনারের পাশে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উল্লেখ্য, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন নং-৩৭.০০.০০০০.০৮০.১১.০০১.২৪-১৪০ তারিখ: ৩ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ মোতাবেক বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার-কে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)এর ভাইস-চ্যান্সেলর হিসেবে ৪ (চার) বছরের জন্য নিয়োগ করেছেন। তিনি গত ৩ জুলাই ২০২৪ তারিখে উক্ত পদে যোগদান করেন।
ইতঃপূর্বে ২০২০ সালের ২৫ জুন প্রথম মেয়াদে বুয়েটের ১৪তম উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। গত ২৫ জুন পূর্বাহ্নে অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে প্রথম মেয়াদের কার্যদিবস সমাপ্ত করেন। গত ০৩ জুলাই, ২০২৪ তারিখ অপরাহ্নে যোগদানের ফলে তিনি টানা দ্বিতীয় মেয়াদে বুয়েটের উপাচার্য হলেন।
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত