বর্জ্য ও বায়ু দূষণ ব্যবস্থাপনা উন্নয়নে সরকারের সাথে একযোগে কাজ করবে জাইকা
কার্যকরী উপায়ে বর্জ্য ও বায়ু দূষণ ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারের সাথে দু’টি কারিগরি সহযোগিতামূলক প্রকল্প (টেকনিক্যাল কো-অপারেশন প্রজেক্ট) স্বাক্ষর করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। গতকাল সোমবার (৮ জুলাই) এ চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাইকার বৈশ্বিক উন্নয়ন বিষয়ক কৌশলগত উদ্যোগ 'জাইকা ক্লিন সিটি ইনিশিয়েটিভ'র (জেসিসিআই)র অধীনে এ উদ্যোগ নেওয়া হয়।
জাইকার অন্যতম বৈশ্বিক লক্ষ্য জেসিসিআই সামগ্রিক ও টেকসই উপায়ে বর্জ্য ও পরিবেশ দূষণ ব্যবস্থাপনা উন্নত করার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর শহর এলাকায় ‘ক্লিন সিটি’ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করে। দীর্ঘদিন ধরে ঢাকা ও চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় সহায়তা করে আসছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও স্থানীয় সরকার বিভাগের সাথে ‘বর্জ্য হ্রাস ও টেকসই সমাজ গঠনের জন্য সহায়তা প্রকল্প’ স্বাক্ষর করা হয়। ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে এ প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়।
দেশের বায়ু দূষণের সঠিক পর্যবেক্ষণ এবং ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের সাথেও কাজ করতে যাচ্ছে সংস্থাটি। জাইকা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের স্বাক্ষরিত প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হতে যাচ্ছে ‘বায়ুর মান নিয়ন্ত্রণে সক্ষমতাএ উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি।
জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি মিউরা মারি; অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব, একেএম শাহাবুদ্দিন; স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব, ড. মো. আমিনুর রহমান; পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ; ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব লুবনা ইয়াসমীন এ চুক্তিগুলোতে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, সহযোগী দেশ হিসেবে বাংলাদেশে টেকসই সমাজ গঠন ও পরিবেশগত মান অর্জনের জন্য সক্রিয়ভাবে কাজ করে আসছে জাইকা। বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশের মানোন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে উল্লেখযোগ্য অবদান রাখবে সংস্থাটির এ প্রকল্পগুলো। এর মাধ্যমে বাংলাদেশের শহরগুলো আরও টেকসই করে তুলতে শহুরে পরিবেশ উন্নয়নের লক্ষ্যে কাজ করবে সংস্থাটি।
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত