ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মিনিস্টার গ্রুপের নতুন ডিএমডি হুমায়ূন কবীর


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৯-৭-২০২৪ রাত ৮:২৭

মিনিস্টার মাইয়াওয়ান গ্রুপে নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হুমায়ুন কবীর। দেশীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং হোম-অ্যাপ্লায়েন্স শিল্পে ইতোমধ্যে তিনি বিশেষ অবদান রেখেছেন।

তিনি দুই দশকেরও বেশি সময় ধরে দেশের অন্যতম বৃহৎ ও স্বনামধন্য অপর একটি ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও হোম-অ্যাপ্লায়েন্স কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন এবং সেখানে সর্বশেষ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে অব্যাহতি গ্রহণ করে মিনিস্টার-মাইওয়ান গ্রুপে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগদান করেন। এছাড়াও, ব্র্যান্ড মার্কেটিং, ইভেন্ট, পাবলিক রিলেশন্স, শো-রুম ম্যানেজমেন্ট, টেলিভিশন ও প্রিন্ট মিডিয়াতে বেশ সুনামের সুদীর্ঘ ২১ বছরের অধিক সময় সফলতার সাথে কাজ করে এসেছেন।

নতুন কর্মস্থল সম্পর্কে মো. হুমায়ুন কবীর জানান, “এখানে সকলেই আমাকে সাদরে গ্রহণ করেছেন এজন্য আমি সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার পূর্ববর্তী অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের অন্যতম এই ইলেকট্রনিক্স ও হোম এপ্লায়েন্স কোম্পানি মিনিস্টার-মাইওয়ান গ্রুপকে এগিয়ে নিয়ে যেতে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে”।
হুমায়ুন কবীর কর্মক্ষেত্রে এখন পর্যন্ত বেশ সফল একজন ব্যক্তিত্ব। সহকর্মী হিসেবে তাঁকে পেয়ে কোম্পানির অন্যান্য সহকর্মী এবং ম্যানেজমেন্টের সকলেই বেশ আনন্দিত। তিনি মিনিস্টার-মাইওয়ান গ্রুপের কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে সকলে আশাবাদী।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেন। তরুণ বয়সে তিনি একজন ফুটবল খেলোয়াড় ছিলেন। একজন ক্রীড়া সংগঠক হিসেবেও সারাদেশে তাঁর পরিচিতি রয়েছে। বর্তমানে তিনি ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের আজীবন সদস্য, মিরপুর সিটি ক্লাবের আজীবন সদস্য এবং পরিচালনা কমিটির ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও হুমায়ুন কবীর নিরাপদ সড়ক চাই এর আজীবন সদস্য এবং দীর্ঘদিন ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি ‘আমরা ভেজালমুক্ত খাদ্য চাই’ এর সাধারন সম্পাদক এবং ‘বেটার বাংলাদেশ টুমোরো’ এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত