ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দীর্ঘমেয়াদী অর্থায়ন সুবিধা নিশ্চিতে বাংলাদেশ ব্যাংক এবং কমিউনিটি ব্যাংকে’র মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৯-৭-২০২৪ রাত ৯:৮

বাংলাদেশ ব্যাংকের লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (বিবি-এলটিএফএফ) তে অংশগ্রহণকারী হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সাথে কমিউনিটি ব্যাংকের একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর হয়েছে। এফএসএসপি-এর অধীনে সম্প্রতি সমাপ্ত এলটিএফএফ-এর সাফল্যের উপর ভিত্তি করে, বাংলাদেশ ব্যাংক এখন বেসরকারি খাতের সংস্থাগুলি, প্রধানত রপ্তানিমুখী উৎপাদনশীল (ছোট, মাঝারি এবং বড়) সংস্থাগুলির জন্য দীর্ঘমেয়াাদী অর্থায়ন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে৷৯ জুলাই, ২০২৪ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। 

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন ফাইন্যান্সিয়াল সেক্টর সার্পোট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্ট এর পরিচালক মিস. লিজা ফাহমিদা ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মসিউল হক চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মিস. হুসনে আরা শিখাসহ কেন্দ্রীয় ব্যাংকের উর্ব্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিউনিটি ব্যাংকের হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট মিস. হাসি রাণী ব্যাপারী এবং হেড অব ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট জনাব জেড এম মাসির বিন কুদ্দুস এ অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত