গাজীপুরে নিষিদ্ধ নেশাজাতীয় ইনজেকশনসহ আটক ২
গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস এলাকা থেকে নিষিদ্ধ ভারতীয় নেশা জাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ আগস্ট) মধ্যরাতে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় শামসুল হকের ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ভারতীয় নেশা জাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলো- রংপুর জেলার পীরগঞ্জ থানার আদরপুর গ্রামের খাদেমুল ইসলামের ছেলে এরশাদ (৩৫) এবং একই জেলার হাকিমের ছেলে সালেক (৩৮)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মালেক খসরু খান জানান, তারা ভাড়া বাসায় থেকে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় ৬৫০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
এমএসএম / জামান
জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫