সিডিএ চেয়ারম্যানের সাথে বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটের মতবিনিময়
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট, চট্টগ্রাম চ্যাপ্টার কমিটি (বাস্থই)। চ্যাপ্টারের চেয়ারম্যান স্থপতি আশিক ইমরানের নেতৃত্বে স্থপতিগণ এই মতবিনিময় সভায় অংশ নেন। মঙ্গলবার (৯ জুলাই) বেলা ১টায় সিডিএ'র কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিডিএ'র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য চট্টগ্রামকে বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়তে চাই। শুধু ইট-পাথরের বস্তি উপহার দিয়ে যেতে চাই না। তাই আমাদের সবাইকে একে অপরের সহায়ক হিসেবে যৌথভাবে এ কাজ করতে হবে।
বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট, চট্টগ্রাম চ্যাপ্টার কমিটির নেতৃবৃন্দ, সিডিএ চেয়ারম্যান এর পরিকল্পনা বাস্তবায়নে, টেকসই, বাসযোগ্য ও পরিবেশবান্ধব আধুনিক চট্টগ্রাম গড়তে যৌথভাবে কাজ করবেন এবং সিডিএ'কে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন।
বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট (বাস্থই), চট্টগ্রাম চ্যাপ্টারের পক্ষে আরো উপস্থিত ছিলেন ডেপুটি চেয়ারম্যান স্থপতি ফারুক আহমেদ, কোষাধ্যক্ষ স্থপতি বিজয় শঙ্কর তালুকদার, সদস্য-পেশা স্থপতি আব্দুল্লাহ রুম্মান, সদস্য-সদস্যপদ স্থপতি হোসেন মুরাদ, সদস্য-সেমিনার ও শিক্ষা স্থপতি আদর ইউসুফ, সদস্য-ঐতিহ্য ও সংস্কৃতি স্থপতি মোঃ শওকত হোসাইন, সদস্য-প্রকাশনা স্থপতি মোঃ মঈনূল হাসান। এছাড়াও সিডিএ'র পক্ষে সিস্টেম এনালিস্ট মোঃ মোস্তফা জামাল, উর্ধ্বতন স্থপতি মোঃ গোলাম রব্বানী চৌধুরী এবং অথরাইজড অফিসার-০২ প্রকৌশলী তানজিব হোসেন সভায় অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা