সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকী
নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজারস্থ বাহার কনভেনশন হলে চলমান জুয়ার আসর নিয়ে সংবাদ প্রকাশের জেরে ২ সাংবাদিককে প্রাণনাশের হুমকী দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে গত মঙ্গলবার (৯ জুলাই) সিএমপির বাকলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন সাংবাদিক নুর মোহাম্মদ রানা। সে দৈনিক সময়ের কাগজ পত্রিকার চট্টগ্রামের আঞ্চলিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। জিডিতে জিয়া নামের একজনকে বিবাদী করা হয়েছে। সে কালামিয়া বাজারস্থ বাহার কনভেনশন হলের জুয়ার আসরের ম্যানেজার বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। জিডির বিষয়টি নিশ্চিত করে সাংবাদিক নুর মোহাম্মদ রানা বলেন, সংবাদ প্রকাশের জেরে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকী দিয়েছে। এই বিষয়ে আমি বাকলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করি। থানা কতৃপক্ষ অভিযোগটি জিডি হিসাবে গ্রহণ করেছেন। বিষয়টি সিএমপি কমিশনার ও এডিশনাল পুলিশ কমিশনারকে (ক্রাইম) অবহিত করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যাবস্থা নিবেন বলে আশ্বস্ত করেছেন। ছেন।
জিডির বিষয়ে তিনি আরো বলেন, গত ৯ জুলাই বাকলিয়া থানার ৪৩৭ নং জিডিতে বলা হয়েছে, ”কালামিয়া বাজারের বাহার কনভেনশন সেন্টারে দীর্ঘদিন যাবৎ জুয়ার আসর চলছে। সু-নির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জুয়ার ছবি ও ভিডিও সংগ্রহ করে দৈনিক সময়ের কাগজ পত্রিকায় ৮ জুলাই ২০২৪ ইং তারিখে "চট্টগ্রামে চলছে জমজমাট জুয়ার আসর, নেপথ্যে সমাজকল্যাণ ও পুলিশ কর্মকর্তা" শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের খবর পেয়ে জুয়াড়ি জিয়া ওইদিনই দুপুর আনুমানিক দেড়টায় সময়ের কাগজ পত্রিকার আঞ্চলিক সম্পাদক নুর মোহাম্মদ রানার হোয়াটসঅ্যাপে ফোন করে অকথ্য ভাষায় গালি গালাজ করে, মিথ্যা মামলার আসামি করবে ও প্রানে মেরে ফেলবে মর্মে হুমকি দেয়। একই ভাবে সংবাদ প্রকাশ না করার জন্য দৈনিক " নতুন সময়" পত্রিকার স্টাফ রিপোর্টার মো. ইসমাইলকেও হুমকি প্রদান করে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা