ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বিশ্বস্ত পরিবেশক হিসেবে বাংলাদেশি ক্রেতাদের চাহিদা পূরণ করে যাচ্ছে এনার্জিপ্যাক

পারকিন্সের সাথে এনার্জিপ্যাকের অংশীদারিত্বের ২০ বছর পূর্তি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১১-৭-২০২৪ দুপুর ৩:০

সম্প্রতি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় যুক্তরাজ্য ভিত্তিক ডিজেল ইঞ্জিন সরবরাহকারী প্রতিষ্ঠান পারকিন্সের সাথে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র ২০ বছরের অংশীদারিত্ব পূর্ণ হয়েছে। এর মাধ্যমে দুইটি ভিন্ন দেশের দুই শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের বহু বছরের অংশীদারিত্ব নতুন উচ্চতায় উন্নীত হলো। এ উপলক্ষে এনার্জিপ্যাকের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।   
 
ইন্ডাস্ট্রিয়াল ডিজেল ইঞ্জিন ডিজাইন, উৎপাদন ও বিক্রয়ের ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে পারকিন্স ব্যাপকভাবে সমাদৃত। এই উৎপাদক প্রতিষ্ঠানটি সেরা পণ্য ও সেবা প্রদান এবং পাওয়ার সল্যুশন নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। এনার্জিপ্যাক বাংলাদেশে পারকিন্সের অনুমোদিত পরিবেশক। প্রতিষ্ঠানটি আসল পারকিন্স ইঞ্জিন এবং পারকিন্সের বিস্তৃত পণ্য সামগ্রীর সবধরনের খুচরা যন্ত্রাংশ বিক্রি করার ক্ষেত্রে অনুমোদিত পরিবেশক। দেশে থাকা ক্রেতারা দীর্ঘদিন ধরে এনার্জিপ্যাকের কাছ থেকে পারকিন্স পণ্যের বিক্রয়-পরবর্তী সেবা ও ওয়ারেন্টি গ্রহণ করে আসছে। প্রতিষ্ঠানটি গত ২০ বছর ধরে পারকিন্সের ক্রেতাদের মানসম্মত গ্রাহক-সেবা (কাস্টমার সার্ভিস) প্রদান করছে।  

গত ০৯ জুলাই রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত এনার্জি সেন্টারে এ উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজিত হয়। এতে উপস্থিত ছিলেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম; পরিচালক এনামুল হক চৌধুরী ও রেজওয়ানুল কবির; পারকিন্স ইঞ্জিনের আফটার মার্কেট বিজনেস ম্যানেজার সুশীল কুমার দ্বিবেদী সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। 

অনুষ্ঠানে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম বলেন, “পারকিন্স এবং আমরা একই লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছি। আমরা উভয়েই টেকসই উন্নয়নের জন্য সেরা পাওয়ার সল্যুশন নিশ্চিত করতে চাই। ইঞ্জিনিয়ারিংয়ে উৎকর্ষ সাধনের এই যাত্রায় পারকিন্স গত ২০ বছর ধরে আমাদের ওপর ভরসা রেখেছে। আমাদের প্রবৃদ্ধির পেছনে অবদান রাখার জন্য আমরা পারকিন্স এবং একইসাথে আমাদের অগণিত ক্রেতাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ।”

 

Sunny / Sunny

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

কমিউনিটি ব্যাংক ও নগদের কৌশলগত অংশীদারিত্ব

সাভারে উপাচার্যদের নিয়ে ইউজিসির দুই দিনব্যাপী জাতীয় নীতিনির্ধারণী সংলাপ শুরু কাল

বাউবির বিএ এবং বিএসএস পরীক্ষা শুরু আগামীকাল

প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে রাসায়নিক নিরাপত্তা ও ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মধ্যে কৃষি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর

পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউনিসেফ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি জিলিয়ান মেলসপের সাক্ষাৎ

বাউবির স্কুল অব বিজনেসে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

অনতিবিলম্বে আইডিইবির স্থগিত নির্বাচন সম্পন্ন করার জোর দাবি

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত

ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ‘শাহ্জালাল বাংলা কিউআর’ চালু করলো শাহ্জালাল ইসলামী ব্যাংক

শিশুদের হাম সম্পর্কিত গবেষণার ফলাফল অবহিতকরণ সভা ও গবেষণা মঞ্জুরির চেক প্রদান