ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ ব্যাংক-এর সাসটেইনেবিলিটি রেটিং-এ তৃতীয়বারের মতো শীর্ষ প্রতিষ্ঠানের তালিকায় আইপিডিসি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১১-৭-২০২৪ দুপুর ৩:৫
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের জন্য বাংলাদেশ ব্যাংক-এর সাসটেইনেবিলিটি রেটিংয়ে আইপিডিসি ফাইন্যান্স স্থান পেয়েছে শীর্ষ প্রতিষ্ঠানের তালিকায়। কয়েকটি বিবেচ্য বিষয়ের উপর ভিত্তি করে এই রেটিং প্রদান করে কেন্দ্রীয় ব্যাংক:  সাসটেইনেবল ফাইন্যান্স, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) কার্যক্রম, গ্রিন রিফাইন্যান্স, কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটি এবং ব্যাংকিং সার্ভিসেস কাভারেজ। প্রতিটি নির্ধারকে প্রশংসনীয় পারফরম্যান্স আইপিডিসিকে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি এনে দিয়েছে।
 
আইপিডিসি’র ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস এই প্রাপ্তি নিয়ে উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই স্বীকৃতির জন্য এবং ফিন্যান্সিয়াল সেক্টরে সাসটেইনেবিলিটির চর্চাকে উৎসাহিত করতে আমাদেরকে পথপ্রদর্শন করায় ও নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ায় বাংলাদেশ ব্যাংক-এর প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। এই স্বীকৃতি প্রমাণ করে যে শুধু পরিবেশবান্ধব উদ্যোগ না বরং আমাদের প্রতিটি কাজের মধ্যে সাস্টেইনেবিলিটির চর্চাকে সমন্বিত করার মাধ্যমে আমরা সঠিক পথে এগোচ্ছি। আমরা আমাদের সীমাহীন প্যাশনকে অব্যাহত রেখে এভাবেই এগিয়ে যেতে চাই।”
 
সাসটেইনেবিলিটির চর্চার প্রতি আইপিডিসি’র যে স্ট্র্যাটেজিক প্রাধান্য রয়েছে তা এই স্বীকৃতির মধ্য দিয়ে প্রমাণ হয়। পরিবেশবান্ধব ইনোভেটিভ গ্রিন ফাইন্যান্সিং সল্যুশন প্রদান, গ্রিন রিফাইন্যান্সকে আরও উৎসাহিত করা ইত্যাদি আইপিডিসি’র নিয়মিত কার্যপ্রক্রিয়ার অংশ। তবে এই রেটিং থেকে প্রতিফলিত হয় যে, এর বাইরেও আইপিডিসি’র স্ট্র্যাটেজিক ফোকাসে রয়েছে সিএমএসএমই’র প্রবৃদ্ধি, দীর্ঘমেয়াদী লাভজনকতা, তারল্য, মূলধন পর্যাপ্ততা, খেলাপি ঋণ, ক্রেডিট রেটিং, আর্থিক অন্তর্ভুক্তি, নারীর ক্ষমতায়ন এবং কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ইত্যাদি। 
 
১০টি ব্যাংক এবং আইপিডিসি ব্যতীত আরও দুটি আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের এই সাসটেইনেবিলিটি রেটিং-এ স্বীকৃতি লাভ করেছে। এই স্বীকৃতি সাসটেইনেবিলিটি, ইতিবাচক পরিবর্তন আনয়ন এবং আর্থিক খাতে বেঞ্চমার্ক সৃষ্টিতে আইপিডিসি’র আন্তরিক প্রচেষ্টার প্রতিফলনস্বরূপ।

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত