প্রথম ৬ মাসে ব্র্যাক ব্যাংক ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ৫,৫০০ কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন
চলতি বছর, ২০২৪- এর প্রথম ছয় মাসে ৫,৫০০ কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করেছে ব্র্যাক ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। ব্যাংকিং খাতের নিট ডিপোজিট প্রবৃদ্ধির অতীতের সব রেকর্ড ভেঙে দেওয়া এই সাফল্য ব্যাংকটির ওপর গ্রাহকের ক্রমবর্ধমান আস্থা, গ্রাহক-কেন্দ্রিক আয়োজন ও গ্রাহকের সাথে ব্যাংকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতিফলন।
গত ১১ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকটির চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ডিপোজিট প্রবৃদ্ধির এই সাফল্য উদ্যাপন করেন।
এই সময় মেহেরিয়ার এম. হাসান জোর দিয়ে বলেন, “সুশাসনই হলো ব্র্যাক ব্যাংকের গ্রাহক আস্থা অর্জন এবং তা অব্যাহত রাখার মূল ভিত্তি”। তিনি আরও বলেন, “গ্রাহকের সাথে ব্যাংকের চমৎকার সম্পর্কের কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। ২০২৬ সালের মধ্যে ব্যবসায় দ্বিগুণ করার আমাদের যে লক্ষ্য রয়েছে, সেটি বাস্তবায়নে আমরা সঠিক পথে এগিয়ে যাচ্ছি।”
এমন অর্জন নিয়ে সেলিম আর. এফ. হোসেন বলেন, “ব্র্যাক ব্যাংক শুধু আমাদের গ্রাহকদের ব্যাংকিং পার্টনার নয়, বরং তাঁদের লাইফস্টাইলের অংশ হিসেবে আর্থিক পরামর্শদাতা হতেও প্রতিশ্রুতিবদ্ধ। ব্রাঞ্চ ও সাব-ব্রাঞ্চের ধারাবাহিক সম্প্রসারণ, গ্রাহকের স্বাচ্ছন্দ্য বিবেচনা করে সেগুলোর স্থান পরিবর্তন, নিবেদিত গ্রাহক সেবা এবং আমাদের ডিজিটাল ব্যাংকিং চ্যানেলের অব্যাহত উন্নয়ন এমন সাফল্য এনে দিয়েছে আমাদের।” অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র জোনাল হেড একেএম তারেক, তাহের হাসান আল মামুন, রিজিওনাল হেড, ক্লাস্টার ম্যানেজার, ও ব্রাঞ্চ ম্যানেজাররাও উপস্থিত ছিলেন।
Sunny / Sunny
‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহারের সুযোগ
শাহপরী দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে আড়াই কোটি টাকার ৫০ হাজার পিস ইয়াবা জব্দ
ডিজিটাল বাণিজ্যের প্রসারে বাংলা কিউআর নিয়ে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ
মুন্সীগঞ্জে ভোজ্যতেলে কারচুপি ও নিবন্ধনহীন মোড়কজাত: বিএসটিআইয়ের অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা
১৬১১১ নম্বরে কলে লঞ্চযাত্রীকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা
দুর্গাপূজায় অপোর বিশেষ ফটোগ্রাফি ক্যাম্পেইন শুরু
আনভীর ক্রিকেট স্টেডিয়াম দেখে সন্তুষ্ট বিসিবির প্রতিনিধি দল
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৯৪তম সভা অনুষ্ঠিত
বিদেশে উচ্চশিক্ষায় ব্যাংকিং সেবা সহজ করতে কমিউনিটি ব্যাংক ও নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের চুক্তি
পুরানা পল্টনে ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’ উদ্বোধন
শাহ্জালাল ইসলামী ব্যাংক ও বিওয়াইডির মধ্যে চুক্তি স্বাক্ষরিত: গাড়ি ক্রয়ে মিলবে বিশেষ বিনিয়োগ সুবিধা
বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন