ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৭-২০২৪ দুপুর ৪:৪৪

মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের ব্যাংক কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশের আর্থিক খাতে অপরাধ দমনে মূল ভূমিকা পালনকারী বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ১৩ জুলাই, শনিবার, পিরোজপুর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন ১৯টি ব্যাংকের শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা। ব্র্যাক ব্যাংক লিড ব্যাংক হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করে। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিএফআইইউ- এর পরিচালক মুহাম্মদ আনিছুর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড ক্যামেলকো চৌধুরী মঈনুল ইসলাম। প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন বিএফআইইউ- এর যুগ্ম পরিচালক ইবনে আহসান কবির ও মোঃ আশরাফুল আলম এবং উপপরিচালক মো. মনিরুল ইসলাম। তাঁরা মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ সম্পর্কিত বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার মধ্যে ছিল রেগুলেটরি রিকয়্যারমেন্টে সম্প্রতি যুক্ত হওয়া নানান বিষয়, টাইপোলজি এবং ট্রেন্ড, যেমন ট্রেড-বেজড এবং ক্রেডিট-ব্যাকড মানিলন্ডারিংয়ের ঝুঁকি ও প্রভাব, অনলাইন জুয়া, বাজি, গেমিং, ক্রিপ্টোকারেন্সি এবং ফরেন এক্সচেঞ্জের অবৈধ লেনদেন, ট্রানজ্যাকশন মনিটরিং এবং এএমএল অ্যান্ড সিএফটি সিস্টেম চেকিং এবং রেটিং সম্পর্কিত সব গুরুত্বপূর্ণ বিষয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব রহমান তাঁর বক্তব্যে আমাদের অর্থনীতি ও সমাজে বিরূপ প্রভাব মোকাবেলায় মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধের ওপর জোর দেন।

Aminur / Aminur

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত