ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আকিজবশির গ্রুপের ‘জনতা জুট মিলস্ লিমিটেড’- ৯ হাজার কর্মীর বেতন দেবে বিকাশ অ্যাকাউন্টে


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৩-৭-২০২৪ বিকাল ৬:২২

এখন থেকে বিকাশ-এর ‘পে-রোল সলিউশন’ ব্যবহার করে ৯ হাজার কর্মীর বেতন প্রদান করবে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী আকিজবশির গ্রুপের প্রতিষ্ঠান ‘জনতা জুট মিলস্ লিমিটেড’। এই লক্ষ্যে সম্প্রতি বিকাশের সঙ্গে আকিজবশির গ্রুপের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির ফলে প্রতিষ্ঠানটির কর্মীরা বিকাশ-এর পে-রোল সলিউশনের মাধ্যমে লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই সরাসরি তাদের বিকাশ অ্যাকাউন্টে বেতন-ভাতা গ্রহণ করবেন।

সম্প্রতি বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এবং আকিজবশির গ্রুপের চিফ অপারেশনস অফিসার হেলাল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। বিকাশ-এর এর প্রধান কার্যালয় আয়োজিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিকাশ-এর হেড অব বিজনেস সেলস মাশরুর চৌধুরী, জেনারেল ম্যানেজার (বিজনেস সেলস) মো. সৌমেল রেজা খান, আকিজবশির গ্রুপের ডিরেক্টর - গ্রুপ এইচআর দিলরুবা শারমিন খান, সিনিয়র জেনারেল ম্যানেজার আবদুহু সুফী-সহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

বিকাশ-এর পে-রোল সলিউশন ব্যবহারের ফলে একদিকে শিল্পপ্রতিষ্ঠানটির কর্মীরা যেমন সরাসরি তাদের বিকাশ অ্যাকাউন্টে বেতন-ভাতা পাবেন, অন্যদিকে ক্যাশ টাকার ঝামেলা দূর হওয়ায় প্রতিষ্ঠানটির কর্মীদের সামগ্রিক বেতন ব্যবস্থাপনা হয়ে উঠবে আরও সহজ ও সাশ্রয়ী। আকিজবশির গ্রুপের সিরামিক, স্যানিটারি ও বাথওয়্যার, প্লাস্টিক, পার্টিক্যাল বোর্ড, পাট, ইস্পাত, চা-সহ বিভিন্ন খাতে ব্যবসা রয়েছে।

২০১৫ সালে চালু হওয়া বিকাশ-এর ডিজিটাল পে-রোল সলিউশনের মাধ্যমে এই মুহূর্তে দেশজুড়ে ১১ শতাধিক প্রতিষ্ঠান তাদের কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করছে। ক্যাশ টাকা পরিবহনের ঝুঁকি এড়িয়ে, কর্মীদের কর্মঘন্টা অপচয় না করে, ছেঁড়া-ফাটা-নকল কিংবা ভাংতি টাকার ঝামেলা ছাড়াই প্রতিষ্ঠানগুলো নিমেষেই তাদের কর্মীদের বেতন-ভাতা বিতরণ করতে পারছে এই সলিউশনটি ব্যবহার করে। পাশাপাশি, নিজের বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে কর্মীরা সেই অ্যাকাউন্ট থেকেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ডিজিটাল লোন, সেভিংস, বীমাসহ দরকারি সব আর্থিক সেবা নিতে পারছেন। এছাড়াও, মোবাইল রিচার্জ, সেন্ড মানি, কেনাকাটা, গ্যাস-বিদ্যুৎ-পানির বিল দেয়া, শিক্ষা-প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের ফি প্রদান, বাস-ট্রেন-লঞ্চের টিকেট কাটা-সহ বিভিন্ন সেবা ব্যবহার করতে পারছেন তারা।

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত