ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

যেকোনো মূল্যে পিআইসিইউ চালু করা হবে: উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৭-২০২৪ বিকাল ৬:৫২

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. দীন  মোঃ নূরুল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে যেকোনো মূল্যে পিআইসিইউ চালু করা হবে। বিদ্যমান জনবল দিয়েই মুমূর্ষু শিশু রোগীদের জন্য এই পিআইসিইউ করা হবে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে শিশু অনুষদভুক্ত সকল বিভাগ, এনেসথ্যাসিয়া এনালজেসিয়া ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগ এবং শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও সকল শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ সভায় মাননীয় উপাচার্য এ কথা বলেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ থাকলেও পিআইসিইউ নাই। পিআইসিইউ হলো শিশু রোগীদের আইসিইউ, যেখানে মুমূর্ষু শিশু রোগীদের নিবিড় পর্যবেক্ষণসহ প্রয়োজনীয়  চিকিৎসাসেবা দেওয়া হয়ে থাকে। বিভিন্ন সময় শিশুদের জটিল অপরেশন পরবর্তী অপরিহার্য চিকিৎসাসেবা প্রদানের জন্য পিআইসিইউর বিকল্প নাই। বর্তমানে বিশ্ববিদ্যালয় আইসিইউ বিভাগ, শিশু সার্জরি বিভাগ, শিশু কার্ডিওলজি বিভাগ, শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি ও নিউট্রিশন বিভাগ, শিশু নেফ্রোলজি বিভাগ, শিশু বিভাগ, শিশু নিউরোলজি বিভাগ, শিশু হেমাটোলজি এন্ড অনকোলজি বিভাগ, নিওনেটোলজি বিভাগ, পেডোডন্টিকস বিভাগ রয়েছে। এ সকল বিভাগের শিক্ষক, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ বিদ্যমান জনবল দিয়েই পিআইসিইউ চালু করা হবে।
অত্যন্ত ওই গুরুত্বপূর্ণ সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন  মোঃ নূরুল হক, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, ডেন্টাল অনুষদে ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, অধ্যাপক ডা. সুরাইয়া বেগম, অধ্যাপক ডা. একেএম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. সুশংকর মন্ডল, অধ্যাপক ডা. রনজিত রঞ্জন রায়, অধ্যাপক ডা. মোঃ আব্দুল মান্নান. অধ্যাপক ডা. এটিএম আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত