মিনিস্টার-মাইওয়ানের বিজনেস এক্সপ্লোর সামিট অনুষ্ঠিত
মিনিস্টার – মাইওয়ান গ্রুপের আয়োজনে ‘বিজনেস এক্সপ্লোর সামিট -২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ই জুলাই) ময়মনসিংহ ত্রিশালের মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্সের নিজস্ব ফ্যাক্টরিতে দিনব্যাপী এই বিজনেস সামিটের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিগত ছয় মাসের বিক্রয়, বিক্রয়োত্তর সেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে পর্যালোচনা করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু, উপদেষ্টা হাজী গোলাম মোস্তফা খান,নবনিযুক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মিনিস্টারের ফ্যাক্টরি চিফ ইঞ্জি: মতিউর রহমান, পরিচালক (ফ্যাক্টরি) ইঞ্জি: মনিরুল হাসান স্বপন, ক্রেডিট রিকভারি অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্সের বিভাগের পরিচালক মো. আওরংজেব মাহবুব পিপিএম (অব. এডি. ডিআইজি), শো-রুম বিভাগের পরিচালক মাহমুদুর রহমান খান, বিজনেস ডেভেলপমেন্টের পরিচালক ড. সাখাওয়াৎ হোসেন, ডিলার বিভাগের পরিচালক শরফুদ্দিন আহমেদ রুহিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা এবং সমগ্র দেশ থেকে আগত মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শো-রুম ম্যানেজার এবং এর প্রতিনিধিরা।
‘বিজনেস এক্সপ্লোর সামিট – ২০২৪’ এ মিনিস্টার – মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ এবং ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এম এ রাজ্জাক খান রাজ তার বক্তব্যে বলেন, “মিনিস্টার-মাইওয়ান গ্রুপ সকলের নিরলস প্রচেষ্টায় দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ডে পরিণত হয়েছে। এতদূর আসার পিছনে পণ্য উৎপাদনে শতভাগ গুণগত মান বজায় রেখে গ্রাহকের আস্থা ও সন্তুষ্টি অর্জন বড় ভূমিকা পালন করেছে। আমরা এই আস্থাকে ধরে রেখে দেশের এক নম্বর ব্র্যান্ডে পরিণত হতে চাই। শুধু তাই নয়, দেশের গন্ডি পেরিয়ে অচিরেই আমরা বিদেশের মাটিতে আমাদের পণ্য পৌঁছাতে রাত-দিন কাজ করছি। আপনাদেরকে সাথে নিয়েই আমরা বিশ্ব জয় করবো একদিন ইনশাল্লাহ।
এছাড়াও, মিনিস্টার – মাইওয়ান গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের ভবিষৎ পরিকল্পনা এবং বিভিন্ন বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে শো-রুম বিভাগের সেরা বিক্রয়কর্মীদের মাঝে পুরস্কার, ক্রেস্ট ও মেডেল প্রদান করে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়।
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত