রাজার সঙ্গে সাক্ষাৎ স্পেন দলের, মাদ্রিদে ছাদখোলা বাসে প্যারেড
ইউরো চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ায় সবাইকে ছাড়িয়ে গেছে স্পেন। গত রোববার রাতে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে চতুর্থবারের মতো ইউরোপের সবচেয়ে বড় এই ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে তারা। ইউরোপের ফুটবলে সবচেয়ে সফল এই দলকে নিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছে স্পেনবাসী। জার্মানি থেকে শিরোপা নিয়ে আসার আগেই তাদের জন্য নানা আয়োজন করে রেখেছে দেশের ফুটবল ভক্তরা। ইউরো জয়ী তারকাদের সংবর্ধনা জানাতে অপেক্ষা করছিলেন শত শত মানুষ।গতকাল সোমবার শিরোপা নিয়ে দেশে ফিরেছে স্পেন দল। সেখানে জমকালো আয়োজনে শিরোপা জয়ের আনন্দ উদযাপন করেছেন আলভারো মোরাতা-দানি ওলমোরা।স্থানীয় সময় দুপুর ২টায় স্পেন ফুটলারদের বহনকারী ফ্লাইট দেশটির রাজধানী মাদ্রিদে অবতরণ করে। দেশে ফেরার কয়েক ঘণ্টা পর স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপের সঙ্গে দেখার করার জন্য জারজুয়েলা প্যালেসে যান। এরপর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য মোনক্লোও প্যালেসে পরিদর্শনে যান রদ্রিরা।
এরপরই শুরু হয় মূল উৎসব। মাদ্রিদের মূল শহর থেকে ছাদখোলা বাসে প্যারেড শুরু হয়। খেলোয়াড় ও দলের স্টাফদের নিয়ে বাসটি শহরের বড় বড় রাস্তা-অ্যাভিনিউতে ঘুরতে থাকে। বাসের দুই পাশ দিয়ে তখন বয়ে যাচ্ছিল জনস্রোত। প্রিয় তারকাদের প্রতি লক্ষ্য করে উড়ন্ত চুমু আর অভিবাদন বার্তা প্রেরণ করেছিলেন উচ্ছ্বসিত জনতা।
উৎফুল্ল খেলোয়াড়রাও সমর্থকদের সেসব বার্তা কুড়িয়ে নিয়েছেন সযত্মে। তারাও ছড়িয়ে দিয়েছেন ভালোবাসার বাণী। এমন উচ্ছ্বাসের মধ্যে দিয়ে রাত ৯টায় বাসটি পৌঁছায় প্লাজা সিবিলেসে।
Aminur / Aminur
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ