ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে প্রেমিকের দেয়া কেরোসিনের আগুনে ঝলসে গেছে প্রেমিকা


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২২-৮-২০২১ বিকাল ৬:২৫

ভোলার লালমোহনে প্রেমে প্রত্যাক্ষ্যাত হয়ে প্রেমিকার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ উঠেছে এক প্রেমিকের বিরুদ্ধে। শনিবার (২১ ‍আগস্ট) রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গজারিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে প্রেমিকাসহ তার মা ও বড় বোন আহত হন। এদের মধ্যে গুরুত্বর আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। তারা হলেন- ওই এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিবুল্যাহর মেয়ে মোসা. জান্নাতুল ফেরদৌস নাঈমা (২২) এবং স্ত্রী নাজমা বেগম (৫০)। অভিযুক্ত প্রেমিক মহিউদ্দিন সুমন একই এলাকার নুরুল ইসলাম পাটোয়ারীর ছেলে।

আহত নাঈমা জানান, ২০১৭ সালে মহিউদ্দিন সুমনের সাথে ফেসবুকে পরিচয়ের পর এক বছর সম্পর্ক ছিল। পরে সুমনের স্বভাব খারাপ বিধায় দুজনের সম্পর্ক ছিন্ন হয়। এরপর থেকে সুমন প্রায়ই হুমকি-ধমকি দিত। অন্যত্র বিয়ের কথা হলে শনিবার রাতে বাসায় বরপক্ষ দেখতে আসে। তখন রান্নাঘরে কাজ করছিলেন তিনি। ওই সময় সুমন ঘরে ঢুকে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় চিৎকার দিলে আগুন নেভাতে গিয়ে আহত হন মা নাজমা বেগম। পরে আগুন থেকে রক্ষা পেতে ঘরের পেছনের পুকুরে ঝাঁপ দেন বলেও জানান জান্নাতুল ফেরদৌস নাঈো।

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মো. ফাহাদ নাসির জানান, ওই রোগীরা হাসপাতালের জরুরি বিভাগে এলে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। আগুনে নাঈমার শরীরের বিভিন্ন স্থানের প্রায় ২৫ শতাংশ এবং তার মা নাজমা বেগমের হাতের প্রায় সাড়ে ৪ শতাংশ পুড়ে গেছে। জান্নাতের অবস্থা মারাত্মক হওয়ায় তার মাকেসহ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

এদিকে, মেয়ের শরীরে আগুন লাগানোর ঘটনায় বাবা মো. মহিবউল্যাহ বাদী হয়ে লালমোহন থানায় মামলা দায়ের করেছেন (মামলা নং ১২, তারিখ ২২ আগস্ট ২০২১ইং)।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, ৯৯৯-এ একটি কলের ভিত্তিতে হাসপাতালে গিয়ে ভুক্তভোগীদের সাথে কথা বলেছি। ঘটনার সত্যতা জানতে ঘটনাস্থলও পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে দুজনকে আসামি করে লালমোহন থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। আসামিকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত