ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সাকিবকে বাদ দিয়ে ৪ ম্যাচ পর জয় পেল লস অ্যাঞ্জেলস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৭-২০২৪ দুপুর ৩:৫৩

যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগে সময়টা মোটেই ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। বাজে পারফর্ম করতে করতে এবার দল থেকেই বাদ পড়লেন তিনি। টানা ৪ ম্যাচের জয়ের দেখা না পাওয়া লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ৬ বিদেশিকে নিয়ে একাদশ সাজালো সিয়াটল অরকাসের বিপক্ষে। তাতেও জায়গা পেলেন না সাকিব। গতকাল বুধবার অবশ্য সাকিবকে দলে না নিয়েও জয় পেয়েছে নাইট রাইডার্স। এই ম্যাচে সিয়াটলকে ৪ উইকেটে হারিয়েছে তারা। টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪২ রান করে সিয়াটল। জবাবে ৫ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নাইট রাইডার্স।
সাকিবের না থাকার দিনে বল হাতে দুর্দান্ত ছিলেন সতীর্থ আন্দ্রে রাসেল ও সুনিল নারিন। রাসেল ৪ ওভার বোলিং করে মাত্র ১৫ রান দিয়ে তুলে নিয়েছেন একটি উইকেট। বোলিং কোটা পুরোপুরি পুরণ করা নারিন ১ উইকেট পেয়েছেন ২১ রানের বিপরীতে। এতে সিয়াটলকে নিজেদের হাতের মুঠোয় রাখতে সক্ষম হয় নাইট রাইডার্স। ব্যাট হাতে উমুখট চাঁদের হাফসেঞ্চুরিতে জয় সহজ হয়ে যায় সাকিবের দলের। ৪৭ বলে ৬৭ রান করেন তিনি। ২৭ রানের অবদান ছিল জেসন রয়ের।
৬ ম্যাচে মাত্র ২ জয় পেলেও প্লে-অফের আশা বেঁচে আছে নাইট রাইডার্সের। তবে একাদশে নিজের জায়গাটা নড়বড়ে করে ফেলেছেন সাকিব। পরবর্তী ম্যাচগুলোতে সাকিব নিজেকে প্রমাণ করার সুযোগ পান কিনা, সেটিই এখন দেখার।

 

Aminur / Aminur

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!