মোংলায় প্রতিবন্ধির মাছের ঘের লুট, মেরে ফেলার হুমকির অভিযোগ
পূর্ব শত্রুতার জেরে মোংলায় মোস্তফা ফকির (৬০) নামে এক দৃষ্টি প্রতিবন্ধির মাছের ঘের লুট করার অভিযোগ উঠেছে। মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের গোয়ালের মেঠ এলাকার এ ঘটনায় প্রতিবাদ করায় ওই প্রতিবন্ধি ব্যক্তিকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এ বিষয়ে মোংলা থানায় বুধবার (২৪ জুলাই) ৮ জনকে আসামি করে এজাহার দাখিল করেছেন তিনি।
এজাহারে তিনি উল্লেখ করেন-উপজেলার মিঠাখালী ইউনিয়নের খোনকারের বেড় মৌজায় দুই একর ৯ শতক জমি দখল নিতে পাশ^বর্তী জাকির শেখ (৪৫), মেহের আলী শেখ (৬৫), আসলাম শেখ (৪০), রিয়াদ শেখ (২৭), গাউচ শেখ (৪৫), দাউদ শেখ (৫৫), শাহ আলম শেখ (৪০), মোকছেদ আলী (৬৫) ও আতিয়ার মোল্লা (৬০) দীর্ঘদিন পায়তার করে আসছে। ঘটনার দিন গত ২২ জুলাই প্রতিবন্ধি মোস্তফা ফকিরের ওই জমিতে মাছের ঘের কেটে প্রায় সাড়ে তিন লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। এসময় তাদেরকে বাধা দিলে প্রতিবন্ধি মোস্তফা ফকিরকে খুন করে মাছের ঘেরে ভাসিয়ে দিবে বলে প্রকাশ্যে হুমকি দেয়।
এ বিষয়ে অভিযুক্তরা প্রতিবন্ধি মোস্তফা ফকিরের অভিযোগ অস্বীকার করে বলেন,
তাদের মাছের ঘের তারা দখলে গেছেন। মোস্তফা ফকির তাদের নামে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেন।
জানতে চাইলে মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় চটেরহাট পুলিশ ফাঁড়ির এস আই রফিকুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে ঘটনা প্রমানিত হলে মামলা রুজু করা হবে।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান