ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৫-৭-২০২৪ বিকাল ৫:১৮
দেশে চলমান পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে বাজার মনিটরিংএ নেমেছে জয়পুরহাট জেলা প্রশাসন। 
 
বৃহস্পতিবার সকালে শহরের নতুনহাট ও মাছুয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন  জয়পুরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটট মোঃ মাহমুদুল হাসান। 
 
এ সময় দেখা যায়, নিয়মিত মনিটরিং এ চাল, ডাল, তেল, সবজিসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে এসেছে।
 
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, চলমান পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী স্যারের নির্দেশে চলমান প্রেক্ষাপটকে ঘিরে নিত্যপণ্যের বাজারদর ঠিক রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। দোকানে পণ্যের মূল্যতালিকা, বাড়তি দাম রাখা ও ভেজাল পণ্য বিক্রি করা হচ্ছে কি না এসব দেখা হচ্ছে।
 
তিনি আরও জানান, বর্তমান অবস্থাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মূল্যে পণ্য বিক্রি করতে চান। আমরা সেইসব ব্যবসায়ীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বাজার মনিটরিং এর ফলে বাজারে দ্রব্যমূল্যের দাম ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। 
 
এ বিষয়ে জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য  বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছে। আমরা  নিয়মিত  বাজার মনিটরিং করছি। বাজার স্থিতিশীল রাখতে এ মনিটরিং  অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত