ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

অভয়নগরে আতাই নদের বাঁধ ভেঙে তিন গ্রামের কয়েকশ’ পরিবার পানিবন্দি, স্থায়ী সমাধানের দাবি


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৭-৭-২০২৪ দুপুর ৪:৩০

যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে আতাই নদের বাঁধ ভেঙে তিন গ্রামে পানি ঢুকে পড়েছে। এতে শত শত পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। দ্রুত সময়ের মধ্যে বাঁধ সংস্কার ও স্থায়ী সমাধানের দাবি করেছে গ্রামবাসী। আগামী এক সপ্তাহের মধ্যে ক্ষতিগ্রস্থ বাঁধ সংস্কারের কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জানা গেছে, উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের ত্রিমোহনী থেকে বয়ে যাওয়া মজুদখালী নদীর সঙ্গে যুক্ত হয়েছে আতাই নদ। সেই আতাই নদের বাঁধ ভেঙে সিদ্ধিপাশা ইউনিয়নের শান্তিপুর, চন্দ্রপুর ও রামনগর গ্রামে পানি ঢুকে পড়েছে। যে কারণে তিন গ্রামের শত শত পরিবার পানিবন্দি অবস্থায় জীবন যাপন করছে।
পানিবন্দি গ্রামবাসী জানায়, গত মঙ্গলবার (২৩ জুলাই) রাতে শান্তিপুর গ্রামে ঋষিপাড়া অংশে বাঁধ ভেঙে নদের পানি ঢুকতে শুরু করে। সকাল হওয়ার পূর্বে বাঁধের ২/৩শ’ মিটার অংশ ভেঙে শান্তিপুর, চন্দ্রপুর ও রামনগর গ্রামের ভেতরে পানি ঢুকে পড়ে।  
স্থানীয় ইউপি সদস্য আকবর খান বলেন, জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় আতাই নদের বাঁধ ভেঙে আমার গ্রাম চন্দ্রপুরসহ পাশ্ববর্তী শান্তিপুর ও রামনগর গ্রামে পানি ঢুকে পড়ে। প্রায় তিনশ’ মিটার বাঁধ ভেঙে গেছে। যে কারণে তিন গ্রামের মানুষ, গবাদিপশু, মাছের ঘের ও বেশ কয়েকটি রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
চন্দ্রপুর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খান এ কামাল হাচান বলেন, বাঁধ ভেঙে পানিবন্দি অবস্থায় তিন গ্রামের প্রায় দুই হাজার মানুষ আজ মানবেতর জীবন যাপন করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমরা ক্ষতিপূরণ চাই না, বরং বাঁধের একটি স্থায়ী সমাধান দাবি করছি।
এ ব্যাপারে শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ বলেন, বিষয়টি জানার পর যশোর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। ক্ষতিগ্রস্থ বাঁধ সংস্কারের কাজ আগামী এক সপ্তাহের মধ্যে শুরু করার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোড কর্তৃপক্ষ। এছাড়া কয়েকটি রাস্তা চলাচল উপযোগী করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

আত্রাইয়ে ​কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ