ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাউজানে একদিনে ১ লাখ ৮০ হাজার বৃক্ষরোপণ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৮-৭-২০২৪ দুপুর ৪:৩০

চট্টগ্রামের রাউজানে একদিনে একযোগে ১ লাক ৮০ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। সম্প্রতি রাউজান পৌরসভার ১নম্বর ওয়ার্ডের সর্তারঘাটস্থ হালদা সেতু সংলগ্ন এলাকায় গাছের চারা রোপণের মধ্যদিয়ে বৃক্ষরোপণ শুরু করা হয়। এরপর কুণ্ডেশ্বরী এলাকায় বেলুন উড়ানোর পর বৃক্ষরোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। তিনি বলেন, পরিবেশ রক্ষার্থে এবং রাউজানকে আমরা সবুজ, পরিস্কার ও গোলাপী রাউজান বলি। তারই ধারবাহিকতায় আমরা এ কাজগুলো করছি। তিনি আরও বলেন, আমরা বিগত সময়ে ২৫ লাখ গাছের চারা রোপণ করেছি। এবার ১লাখ ৮০ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র মতে, সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে উপজেলা প্রশাসন ও রাউজান পৌরসভার ব্যবস্থাপনায় উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯টি ওয়ার্ডে শিক্ষা প্রতিষ্ঠান আঙ্গিনা, মহসাড়কসহ অভ্যন্তরীণ সড়কের দুপাশ, পরিত্যক্ত জায়গায়, ধর্মীয় প্রতিষ্ঠানের আঙ্গিনাসহ বিভিন্ন স্থানে এসব বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, এসিল্যান্ড মো. রিদুয়ানুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বনবিভাগসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জনপ্রতিনিধিবৃন্দ। পরে রাউজান উপজেলা বৃক্ষমেলার উদ্বোধন করেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। প্রসঙ্গত, গত বুধবার উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে গাছের চারা পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে গর্ত করাসহ বৃক্ষরোপণের সকল প্রস্তুতি আগেই সম্পন্ন করেন জনপ্রতিনিধিবৃন্দ।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা