ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কোটালীপাড়া পৌরসভার ২০২৪- ২৫ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত


আবু নাইম শাহ,  কোটালীপাড়া  photo আবু নাইম শাহ, কোটালীপাড়া
প্রকাশিত: ২৯-৭-২০২৪ দুপুর ২:১০

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর সভার ২০২৪-২০২৫ ইং অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৯ জুলাই) সকাল ১১ টায়  কোটালীপাড়া পৌরসভা নির্ভরতা  সম্মেলন কক্ষে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।

২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পেশ করেন,  কোটালীপাড়া পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা। তিনি বলেন, এই প্রতিষ্ঠানকে সুচারুরূপে পরিচালনা করার জন্য আগামী বছরের আয় ব্যয়ের একটি পরিকল্পনা গ্রহণ করতে হয়। তাই ২০২৪-২৫ ইং অর্থ বছরের এই বাজেটে পৌরবাসীর ক্ষেত্রে কোন ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বরং উন্নয়ন কর্মকাণ্ড দিন দিন ব্যাপকহারে বৃদ্ধি পাবে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবায়িত ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানেের লক্ষ্যে কোটালীপাড়া পৌরসভা ও স্মার্ট পৌরসভা করাই আমাদের প্রধান লক্ষ্য।  পৌরবাসীর উন্নয়ন অব্যাহত সাফল্য কামনা করে আমি কোটালীপাড়া পৌরসভার ২০২৪-২৫ ইং অর্থ বছরের ৩২৩ কোটি ৫৩ লক্ষ ৫৭ হাজার ৪৭১ টাকার বাজেট ঘোষণা করছি। 

এসময় উপস্থিত ছিলেন, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মোঃ গোলাম কিবরিয়া দাড়িয়া, সাবেক অধ্যক্ষ প্রফেসর  গৌরাঙ্গ লাল চৌধুরী, সাবেক অধ্যক্ষ প্রফেসর  কার্তিক চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা তৈয়াবুর রহমান সরদার, বীর মুক্তিযোদ্ধা মোদাসসের হোসেন ঠাকুর, বীর মুক্তিযোদ্ধা,  হাবিবুর রহমান হাজরা,  উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক  কবিরুল ইসলাম রুনি,  কোটালীপাড়া পৌর প্যানেল মেয়র সঞ্জয় মজুমদার, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি  নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি স্বপন তালুকদার,  সাধারণ সম্পাদক শামিম দাড়িয়া, পৌর কিচেন মার্কেটের সভাপতি নাছিম আহমেদ জুয়েল। 

এছাড়াও কোটালীপাড়া পৌর সভার কাউন্সিলর মিজানুর রহমান মিজান, মোঃ ফিরোজ শেখ, মোঃ কামাল দাড়িয়া,  জয়নাল আবেদীন, আশরাফুল ইসলাম ঝন্টু সহ কাউন্সিলর, টি এল সি সি সসদ্যবৃন্দ, কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন