ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় হয়রানীর প্রতিবাদে চেয়ারম্যান-সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৭-২০২৪ দুপুর ২:১১

ওগাঁর মান্দায় মিথ্যা মামলা এবং হয়রানীর প্রতিবাদে ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্য শফিকুল ইসলাম অবাক।
সোমবার (২৯ জুলাই) দুপুরে "মান্দা উপজেলা প্রেসক্লাবে" উপস্থিত হয়ে চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে ভূক্তভোগী ইউপি সদস্য সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ইউপি সদস্য শফিকুল ইসলাম অবাক অভিযোগ করে বলেন, উপজেলার ৪নং মান্দা সদর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও সচিব মিজানুর রহমান যোগসাজস করে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অনিয়ম করে আসছিলেন। অনিয়মের প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ করে হয়রানী করছেন। যাতে আমি তাদের ভয়ে মুখ খুলতে সাহস না পায়।ইতিমধ্যে ইউপি চেয়ারম্যানের সাহসে  সচিব মিজানুর রহমান আমার বিরুদ্ধে থানায় মিথ্যা জিডি মামলা দায়ের করেছেন। যার কোন সত্যতা নেই।আমি নৌকার ভোট করায় পরিষদের সকল কাজ থেকে বঞ্চিত করে রেখেছেন। ইউপি সচিবের দৌরাত্নে অনেক সদস্য অতিষ্ঠ হয়ে গেছে।
তিনি আরো অভিযোগ করে বলেন, কিছুদিন পূর্বে ইউপি সচিব এক মহিলা সদস্যকে কুপ্রস্তাব দিয়েছিলেন। তার বিভিন্ন অনিয়ম ও সেচ্ছাচারিতা ও অসদচারণের কারণে গত (৫ মে ২০২৩) ইং তারিখে সকল ইউপি সদস্য তার বদলির জন্য নওগাঁ জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছিলাম। কিন্তু কোন কাজ হয়নি। এরপর থেকে তিনি আরো বেপরোয়া হয়ে উঠেছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউপি চেয়ারম্যান ও সচিবের হয়রানী, অনিয়ম ও দৌরাত্নের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।

এব্যাপারে ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, মানক্ষুন্ন করতে তিনি আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। যার কোন সত্যতা খুজে পাওয়া যাবে না।

এমএসএম / এমএসএম

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন