ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মাজারে মানত পালন করতে গিয়ে ফিরলেন লাশ হয়ে


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৭-২০২৪ দুপুর ৪:৩

ছেলে রাজিব জন্মগ্রহন করার পরই মানত করেছিলেন মা। ছেলের বয়স এখন তিন বছর। তাই প্রতিবেশীদের নিয়ে ধুমধাম করে সেই মানত পালন করতে নৌকা নিয়ে চলনবিলের তিশিখালী ঘাসি দেওয়ান (রাঃ) এর মাজারে যাচ্ছিলেন রাজিবের  পরিবার। সেই যাত্রায় অংশ নিয়েছিলেন প্রতিবেশী বৃদ্ধা মানিকজান বেগম (৯৫)। কিন্তু তাদের ওই আনন্দযাত্রা শেষ পর্যন্ত রুপ নিল শোকে। বাড়ি ফিরতে হলো মানিকজানের মরদেহ নিয়ে।

জানাযায়, রবিবার বেলা ১১ টার দিকে প্রতিবেশী রাজিবের মানত পালন করতে নাটোরের গুরুদাসপুর উপজেলার চর খুবজিপুর গ্রাম থেকে প্রায় একশত জন মানুষ নিয়ে নৌকাতে উঠেন মানিকজানরা। নৌকার মেঝেতে বসেছিলেন বৃদ্ধা মানিকজান। এর পাশাপাশি অনেকেই উঠে বসেন নৌকার ছাউনিতে। প্রায় ঘন্টাখানেক নৌকা চলার পর চলনবিলের মাঝে গিয়ে ঘটে দুর্ঘটনা। নৌকার ছাউনিতে বেশী মানুষ উঠায় হঠাৎ ছাউনি ভেঙ্গে পরে। এতে ছাউনির নিচে বসা সবাই চাপা পরে। এসময় ঘটনাস্থলেই বৃদ্ধা মানিকজানের মৃত্যু হয় এবং আহত হন আরোও দুই জন। মৃত মানিকজান চর-খুবজিপুর গ্রামের মৃত মোজা সরদারের স্ত্রী। আহতরা হলেন- একই গ্রামের ফয়েজ উদ্দিন মন্ডলের স্ত্রী জোৎসনা বেগম (৫৫) ও রিপন উদ্দিনের ছেলে শিহাব উদ্দিন (১২)। তারা বর্তমানে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিশিখালী ঘাসি দেওয়ান (রাঃ) এর মাজারটি চলনবিলের সিংড়া অংশে অবস্থিত।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এবিষয়ে নিহত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির