ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

খুলনা থেকে দুই হাজার কোটি টাকার মাছ রফতানি হয়েছে


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৯-৭-২০২৪ দুপুর ৪:২৩

মাছ উৎপাদনে উদ্বৃত্ত জেলা হিসেবে খুলনা থেকে গত অর্থবছরে (২০২৩-২৪) দুই হাজার ১৪৬ কোটি টাকার মাছ ও মাছজাত দ্রব্য বিদেশে রফতানি হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে রফতানির পরিমাণ ছিল দুই হাজার ৮২৩ কোটি টাকা এবং ২০১৭-১৮ অর্থবছরে যার পরিমাণ ছিল দুই হাজার ৪৮৯ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ১৬ হাজার মেট্রিক টন চিংড়ি রফতানি হয়ে এক হাজার ৭৪৪ কোটি টাকা এবং অন্যান্য মাছ রফতানির পরিমাণ ছিল ২৫ হাজার মেট্রিকটন ও রফতানি আয় ছিল চারশত কোটি টাকার অধিক। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপনের পূর্বে সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা জয়বেদ পাল এ তথ্য জানান। তাঁর উপস্থাপন করা তথ্য থেকে আরও জানা যায়, খুলনায় ইলিশ আহরণের পাশাপাশি বাগদা ও গলদা চিংড়িসহ ব্যাপকভাবে তেলাপিয়া, কাঁকড়া ও কুচিয়ারও চাষ হয়। মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, মাছচাষ করতে গিয়ে অন্য চাষাবাদের যেন ক্ষতি না হয় সেদিকে নজর দেওয়া প্রয়োজন। এছাড়া মৎস্য সম্পদের অধিক উৎপাদনের ক্ষেত্রে মান যেন বজায় থাকে সেদিকেও দৃষ্টি রাখতে হবে। গণমাধ্যমকর্মীরা এসকল কাজে তাদের প্রতিবেদন প্রকাশ করে সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। জাতীয় মৎস্য সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’। সভায় আরও জানানো হয়, খুলনা জেলায় ২৬ লাখ জনসংখ্যার বিপরীতে মোট মাছের উৎপাদন এক লাখ ২৫ হাজার মেট্রিকটন। মাথাপিছু দৈনিক মাছ গ্রহণের চাহিদা মাথাপিছু ৫০ গ্রাম। মোট মাছের চাহিদা ৫৭ হাজার মেট্রিকটন। সেক্ষেত্রে খুলনায় মাছ উদ্বৃত্ত থেকে যায় ৬৮ মেট্রিকটনের অধিক।
এছাড়াও ৩০ জুলাই থেকে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হবে। ঐদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মাইকিং, ব্যানার ফেস্টুন এর মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা করা হবে। ৩১ জুলাই সকাল নয়টায় নগরীর শহিদ হাদিস পার্ক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, সাড়ে নয়টায় হাদিস পার্ক থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি এবং পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, সফল মৎস্য চাষি, ব্যক্তি, উদ্যোক্তা এবং প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে। 

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি

মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি