ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

৯ বছর পর চেলসিতে লুকাকু, হারালো আর্সেনালকে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৮-২০২১ দুপুর ১০:২

৯ বছর পর ফের চেলসির হয়ে অভিষেক হয়েছে রোমেলু লুকাকুর। রোববার দলটির জার্সি গায়ে নিয়ে নিজের প্রথম ম্যাচেই পেয়েছেন গোলের দেখা। তাতে ২-০ ব্যবধানে আর্সেনালকে হারিয়েছে চেলসি।

ম্যাচের ১৫ মিনিটেই লুকাকুর গোলে এগিয়ে যায় চেলসি। এ সময় ডানদিক থেকে রিস জেমসের পাস আর্সেনালের গোলরক্ষক ধরতে ব্যর্থ হলে বল চলে যায় বেলজিয়ান তারকা লুকাকুর কাছে। আর এই সুযোগ হাতছাড়া করেননি লুকাকু। লুকাকুকে গোলে সহায়তা করা জেমস ৩৫ মিনিটে পেয়ে যান গোলের দেখা।

আর্সেনাল প্রথম কার্যকর আক্রমণ করে দ্বিতীয়ার্ধের শুরুতে। ম্যাচ যখন ৬০ মিনিট তখনও একটি সুযোগ পেয়েছিল গার্নার্সরা। কিন্তু রব হোল্ডিংয়ের নেওয়া হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

এদিকে ৭৮ মিনিটের সময় নিজের দ্বিতীয় গোলের দেখা পেতে যাচ্ছিলেন লুকাকু। কিন্তু তার নেওয়া জোরালো হেডে আর্সেনালের গোলরক্ষক বার্ন্ড লিনো প্রথমে কোনোমতে হাত লাগান। তার হাতে লেগে সেটি বারে লাগে। অল্পের জন্য সেই সুযোগ হারান বেলজিয়ান এ তারকা।

দুই ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে চেলসি। এছাড়াও চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের চতুর্থ দল হিসেবে দুই ম্যাচের দুটিতেই জয় পেল টমাস তুখোলের শিষ্যরা।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে