লালমোহনে ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত তেঁতুলিয়ার তীর পরিদর্শনে এমপি শাওন
ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ও অতিরিক্ত জোয়ারে তেঁতুলিয়া নদীর তীরের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। মঙ্গলবার (১ জুন) দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের কচুয়াখালী এলাকায় ক্ষতিগ্রস্ত নদীতীর পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে এমপি শাওন বলেন, দ্বীপজেলা ভোলার প্রধান সমস্যা নদীভাঙন রোধে বিএনপি-জামায়াত জোট সরকারের চেয়েও বেশি বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে আমরা মেঘনা তীরে স্থায়ী বাঁধ দিয়ে ভাঙন রোধ করতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, আবারো প্রধানমন্ত্রীর সহযোগিতায় মেঘনার ন্যায় তেঁতুলিয়ার তীরেও স্থায়ী বাঁধ দিয়ে তীরসংলগ্ন পশ্চিম চরউমেদ, ফরাজগঞ্জ ও বদরপুর ইউনিয়নকে রক্ষা করতে সক্ষম হব ইনশা আল্লাহ।
এর আগে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত উপজেরার পশ্চিম চরউমেদ ইউনিয়নের বিচ্ছিন্ন এলাকা চর কচুয়াখালীর দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ও মৎস্য শিকারে নিষেধাজ্ঞা থাকায় কর্মহীন জেলেদের মাঝে চাল বিতরণ করেন এমপি শাওন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ প্রমুখ।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান