ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচী


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৩১-৭-২০২৪ দুপুর ৪:৭
 টাঙ্গাইলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, মাছের পোনা অবমুক্ত করন, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদান করা হয়েছে। ৩১ জুলাই বুধবার সকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির সামনে বর্ণাঢ্য র‌্যালী করা হয়। র‌্যালী শেষে ডিসি লেকে পোনা মাছ অবমুক্ত করা হয়। আলোচনা সভায় বরেণ্য অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোঃ ছানোয়ার হোসেন এমপি। টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবাগত পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম, পৌর মেয়র এস. এম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা ও জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাশেদ।  
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি  উপস্থাপনায় ছিলেন মৎস্যবীজ উৎপাদনকারী খামার ব্যবস্থাপক মোঃ মনজুরুল হক। আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষী ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আয়োজকগন জানান, আগামী ৫ আগস্ট এ মৎস্য সপ্তাহের কর্মসূচি শেষ হবে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত