ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কর্ণফুলী প্রেস ক্লাবের সভপতি মোর্শেদ নয়ন সম্পাদক আবেদ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৩১-৭-২০২৪ বিকাল ৫:১

চট্টগ্রামের কর্ণফুলী প্রেস ক্লাবের ১৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে দৈনিক পূর্বকোণের নিজস্ব সংবাদদাতা মোর্শেদুর রহমান নয়ন সভাপতি ও দৈনিক পূর্বদেশের প্রতিনিধি আবেদ আমিরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আগামী তিন বছরের জন্য এ কমিটি গঠিত হয়।

২৯ জুলাই (সোমবার) বিকেলে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে কর্ণফুলী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা ও পরের অধিবেশনে কমিটি করা হয়। এতে ১৬ সদস্যের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

২য় অধিবেশন দৈনিক প্রথম আলোর প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রূমন তালুকদার, উপজেলা নির্বাচন কর্মকতা মোজাম্মেল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা  রুমানা রহমান ও উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মনোয়ারা বেগম।

ওই অধিবেশনে ক্লাবের সদস্যদের ভোটে গোপন ব্যালটের মাধ্যমে দৈনিক পূর্বকোণের নিজস্ব সংবাদদাতা মোর্শেদুর রহমান নয়ন সভাপতি ও দৈনিক পূর্বদেশের প্রতিনিধি আবেদ আমিরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে পরবর্তী তিন বছরের জন্য ১৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করা হয়।

কমিটির অন্যন্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোরশেদ হোসেন (দৈনিক প্রথম আলো), সহসভাপতি শফিউল আজম (দৈনিক আজাদী), যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন রানা (দৈনিক সমকাল), সাংগঠনিক সম্পাদক  বেলায়েত হোসেন (দৈনিক জনবাণী), প্রচার ও প্রকাশনা সম্পাদক  মো. ইমরান হোসাইন (দৈনিক আজকের পত্রিকা), ক্রীড়া সম্পাদক  মো. মহিউদ্দিন (দৈনিক আজাদী মাল্টিমিডিয়া, সাঙ্গু), অর্থ সম্পাদক আকাশ শীল (দি বাংলাদেশ টুডে), নির্বাহী সদস্য হুমায়ূন কবির শাহ সুমন (দৈনিক কালের কণ্ঠ), সরোয়ার রানা (দৈনিক ইনফোবাংলা), মু. সগীর মাহমুদ (সিএইচডিনিউজ২৪) ও  মুহাম্মদ আয়াজ ( দৈনিক সকালের সময় ও চট্টগ্রাম প্রতিদিন)।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ১৬ আগস্ট কর্ণফুলী প্রেস ক্লাবের প্রথম কমিটি গঠিত হয়।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা