ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

গ্যানাব্রিতে ভর করে প্রথম জয় পেল বায়ার্ন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৮-২০২১ দুপুর ১০:৩৩

জার্মান বুন্দেসলিগার রবিবার রাতে গ্যানাব্রির জোড়া গোলে মৌসুমের প্রথম জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। কোলনের বিপক্ষে তারা ম্যাচটি জিতেছে ৩-২ গোল ব্যবধানে। গ্যানাব্রির দুই গোলের পাশাপাশি একটি গোল করেছেন রবার্তো লেভানডোস্কি। অন্যদিকে কোলনের হয়ে একটি করে গোল করেছেন অঁতোনি মদেস্তো এবং মার্ক উথ।

চেলতি মৌসুমের শুরুটা ভালো হয়নি চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের। নিজেদের প্রথম ম্যাচটি করেছে ড্র। ফলে দ্বিতীয় ম্যাচে জয় পেতেই মাঠে নামে ইউলিয়ান নাগেলসমানের শিষ্যরা। জয়ের লক্ষ্যে খেলতে নেমে একের পর এক আক্রমণ চালিয়েছে দলটির আক্রমণভাগের ফুটবলাররা। কিন্তু তারা বারবার ব্যর্থ হয়েছে প্রতিপক্ষের রক্ষণের কাছে। প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্যতেই।

দ্বিতীয়ার্ধের ১২ মিনিটেই মাথায় মোট গোল হয়েছে চারটি। ম্যাচের ৫০তম মিনিটে লেভানডোস্কির গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। এর আট মিনিট পর গ্যানাব্রির গোলের ব্যবধান দ্বিগুণ হয়।

দুই গোলের লিড পেলেও বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি বায়ার্ন। ৬২তম মিনিটের অঁতোনির করা গোলে ব্যবধান কমায় কোলন। আর দুই মিনিট পরে সমতাসূচক গোলটি করেন মার্ক উথ।

ম্যাচে ফেরার পর রক্ষণে মনোযোগ দেয় কোলন। কিন্তু জয়ের নেশায় বুদ হয়ে থাকা বায়ার্নের ফুটবলাররা করতে থাকে একের পর এক আক্রমণ। শেষ পর্যন্ত ৭১তম মিনিটে পেয়ে যায় জয়সূচক তৃতীয় গোলটি। ডি বক্সের ডান প্রান্তে জসুয়া কিমিচের হেডে বাড়ানো বল পেয়ে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন গ্যানাব্রি।

এরপর ম্যাচে আর কোনো গোল হয়নি। ফলে ৩-২ গোলের এক রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি