এজিয়ান সাগর থেকে ৯৪ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
তুরস্কের ইজমির শহরের সমুদ্র উপকূল থেকে ৯৪ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধারদের মধ্যে ২৫ জন শিশু রয়েছে।
উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীকে সরকারের পরিচালিত একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। এক বিবৃতিতে কোস্টর্গাড জানায়, অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ঝুঁকিপূর্ণ অবস্থায় সেজমি উপকূলের সমুদ্রে ভাসছিল। খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং নৌকা থেকে তাদের উদ্ধার করে। কোস্টগার্ডের দাবি, গ্রিক কর্তৃপক্ষ
অভিবাসনপ্রত্যাশীদের এই নৌকাটিকে তুরস্কের দিকে ঠেলে দিয়েছে।
এদিকে আরেক পৃথক অভিযানে সমুদ্রে সেফেরিহিশার উপকূল থেকে ২৮ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টর্গাড। একটি রাবারের ডিঙিতে করে ঝুঁকির্পূণ অবস্থায় সমুদ্রে ভাসছিলেন অভিবাসনপ্রত্যাশীরা। উদ্ধার হওয়া এসব অভিবাসনপ্রত্যাশী কোন দেশের নাগরিক সে বিষযে বিস্তারিত জানা যায়নি।
এজিয়ান সাগর পাড়ি দিয়ে এশিয়া ও আফ্রিকার হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী প্রতি বছর ইউরোপের দেশ গ্রিসে পৌঁছানোর চেষ্টা করেন। তবে তুরস্কের অভিযোগ, অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকা প্রায়ই সাহর থেকে তুরস্কের দিকে ঠেলে দেয় গ্রিক কোস্টগার্ড।
গ্রিস এবং তুরস্ক—দুটি দেশই ন্যাটো সদস্য। কিন্তু এজিয়ান সাগরের ওপর দিয়ে ফ্লাইট পরিচালনা, সাইপ্রাসের বিভক্তি ও সমুদ্রে জ্বালানির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে মতবিরোধ রয়েছে।
T.A.S / T.A.S
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন