ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

জেদ্দায় স্ট্রোকে প্রবাসী বাংলাদেশির মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-৭-২০২৪ বিকাল ৬:১৮

সৌদি আরবের জেদ্দায় সিরাজুল ইসলাম শিমু (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (৩০ জুলাই) কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে জেদ্দায় সড়কের ওপরে পড়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেদ্দায় সোলেমানিয়া হাসপাতালে নিয়ে যায়। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন। মরদেহ বর্তমানে জেদ্দায় সোলেমানিয়া হাসপাতালের মর্গে রয়েছে।

তার মরদেহ জেদ্দা দূতাবাসের মাধ্যমে দ্রুত দেশে পাঠানোর জন্য আকুল আবেদন জানিয়েছে পরিবার। এক বুক স্বপ্ন নিয়ে সিরাজুল ইসলাম শিমু প্রায় তিন বছর আগে সৌদি আরবের জেদ্দায় পাড়ি জমান।

সিরাজুল ইসলাম শিমুর মৃত্যুতে সৌদি আরব শাহরাস্তি ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সহ-সভাপতি ফয়েজ উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মিয়াজী, উপদেষ্টা ফখরুল ইসলাম বিলাস, সদস্য জয়নাল আবেদীনসহ সংগঠনের পক্ষ থেকে তাহার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

T.A.S / T.A.S

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা