ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ওয়ানডে অধিনায়ক হৃদয়, লাল বলে বিজয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-৮-২০২৪ দুপুর ৪:২৭

চলতি মাসের মাঝামাঝি সময়ে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাবর আজমদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের। তার আগে ৬ আগস্ট পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ 'এ' দল।

'এ' দল এই সফরে দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে। এই সিরিজের জন্য ইতোমধ্যেই জন্য ২৩ ক্রিকেটার নিয়ে তিনটি আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই সফরে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন তাওহিদ হৃদয়। বয়সভিত্তিক ক্রিকেটে লম্বা সময় অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারের। আর সাদা পোশাকে দলকে নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয়।

দুই সিরিজের পাঁচ ম্যাচের দলেই আছেন সাত ক্রিকেটার। তারা হলেন- মোসাদ্দেক হোসেন, মাহিদুল ইসলাম, তানভির ইসলাম, তানজিম হাসান, রেজাউর রহমান ও রুয়েল মিয়া।

প্রথম চার দিনের ম্যাচে রাখা হয়েছে টেস্ট দলের নিয়মিত মুখ মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন, নাঈম হাসান ও হাসান মাহমুদকে।

ইসলামাবাদে ১০ অগাস্ট শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। একই মাঠে পরের চার দিনের ম্যাচটি শুরু হবে ১৭ অগাস্ট। আর ২৩, ২৫ ও ২৭ অগাস্ট ইসলামাবাদেই হবে এক দিনের ম্যাচ তিনটি।

T.A.S / T.A.S

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!