চট্টগ্রামের গণ মানুষের অধিকার নিয়ে কথা বলে সিসিএফ: ড. ইফতেখার
চট্টগ্রাম ইউনিভার্সিটির (সিইউ) সাবেক ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, চট্টগ্রামের গণ মানুষের অধিকার নিয়ে কথা বলে চট্টগ্রাম নাগরিক ফোরাম (সিসিএফ)। "চট্টগ্রাম নাগরিক ফোরাম" কোনো রাজনৈতিক সংগঠন নয়, তবে এটি নগর ও নাগরিকদের যেকোনো সমস্যা নিয়ে কথা বলে আসছে ২০১৫ সাল থেকে। ফোরামের দাবির কারণে নগরীর জলাবদ্ধতা নিরসন ও কালুরঘাট সেতু বাস্তবায়নে সরকারের সিদ্ধান্তসহ অন্যান্য সমস্যার সমাধান হয়েছে। এখন সময় এসেছে দলমত নির্বিশেষে চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে সবাই চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হওয়ার। বুধবার (৩১ জুলাই) বিকেলে নগরের চেরাগি পাহাড়স্থ বঙ্গবন্ধু ভবনের বৈঠক খানায় ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, "চট্টগ্রামের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথেষ্ঠ আন্তরিক। প্রধানমন্ত্রী চট্টগ্রাম শহরের দীর্ঘ বছরের জলাবদ্ধতার নিরসনসহ একাধিক উল্লেখযোগ্য উন্নয়ন করেছেন, যা এশিয়ার বিখ্যাত টানেল নির্মাণের মাধ্যমে প্রমাণিত।" ড. ইফতেখার উদ্দিন চৌধুরী সবাইকে সতর্ক করে বলেন, "শেখ হাসিনা সরকার কর্তৃক উন্নয়নসমূহ ধ্বংস করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে; তাদের পরিকল্পনা যেন সফল না হয়, তা নিশ্চিত করার জন্য চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে সোচ্চার থাকতে হবে।"মোহাম্মদ ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের নেতৃত্বে ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের সাংগঠনিক সফলতা ও ফোরামের পক্ষ থেকে সরকারের কাছে উপস্থাপিত দাবীগুলোর বাস্তবায়ন কতটুকু হয়েছে, তা বিস্তারিত তথ্যভিত্তিক বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন ফোরামের মহাসচিব সাংবাদিক মো. কামাল উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম ওয়াসার সাবেক প্রধান প্রকৌশলী নুরুল আবছার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলম মুনসুর, তসলিম খাঁ, মোহাম্মদ জসিম উদ্দিন, নুর আলী, মোহাম্মদ আব্দুল হালিম রানা, মোহাম্মদ শাহ আলম সিকদার, আশিষ চৌধুরী, স ম জিয়াউর রহমান, সাংবাদিক ওসমান জাহাঙ্গীর, সজল দাশ, শারমিন আকতার, মোহাম্মদ আকতার হোসেন, নেহেরুন নেছা, এস এম মহিউদ্দিন, মোহাম্মদ নুর, পলি, মাহাবুব আলম। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক আশিফ, আব্দুল্লাহ বিন রিদোয়ান, শওকত ও মান্না।
সভায় বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রাম নাগরিক ফোরাম ৯ বছর অতিবাহিত করে ১০ বছরে পদার্পণ করছে। এ কারণে আমরা চট্টগ্রামের উন্নয়নের দাবিতে এই নাগরিক ফোরামের মাধ্যমে এগিয়ে যাবো। সভা শুরুতেই সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলনে অনাকাঙ্ক্ষিত সকল হত্যাকান্ডের নিন্দা জানানো হয় এবং নিহতদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied