ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

প্রস্তুতি ছাড়াই টেস্ট খেলবেন সাকিব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-৮-২০২৪ দুপুর ১:২৮

চট্টগ্রামের মাটিতে সদ্য শেষ হয়েছে লাল ও সবুজ দলের তিন দিনের প্রস্তুতি ম্যাচ। এর আগে হয়েছিল দুইদিনের আরেকটি ম্যাচ। প্রস্তুতি ম্যাচ শেষে বাংলাদেশ দলের ক্রিকেটাররা যোগ দেবেন ঢাকার ক্যাম্পে। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ সামনে রেখে মিরপুরে আগামীকাল (শুক্রবার) থেকে শুরু হবে ক্যাম্প। তবে সেই ক্যাম্পে থাকছেন না সাকিব আল হাসান।

গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে সাকিব এখন কানাডাতে। সেখানে ১২ আগস্ট পর্যন্ত তার থাকার ছাড়পত্র রয়েছে। যে কারণে টেস্টের অনুশীলনে থাকতে পারছেন না এই অলরাউন্ডার। সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে ভুগছেন সাকিব। চোখের সমস্যার জন্য তার হেড পজিশন নিয়েও আছে প্রশ্ন। এর মধ্যে টেস্ট খেলতে নামবেন কোনো প্রস্তুতি ছাড়াই। সব মিলিয়ে টেস্টের জন্য সাকিব কতটা প্রস্তুত সেই প্রশ্নও থেকে যায়!

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সাকিবের দল ফাইনাল খেললে টাইগারদের সঙ্গে একই বিমানে পাকিস্তান যেতে পারবেন কি না তা নিয়েও থাকছে সংশয়। তবে সাদা বলের ক্রিকেট খেললেও নিজেকে লাল বলের জন্য প্রস্তুত রাখছেন সাকিব। বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপুকে এমনটি জানিয়েছেন টাইগার অলরাউন্ডার।

এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলছিলেন, ‘সে টেস্টে অ্যাভেইলেবল (পাওয়া যাবে)। আমার সঙ্গে, বোর্ডের সঙ্গে, নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। সময় যদি না থাকে, সে হয়তো দুবাই থেকে সরাসরি (পাকিস্তানে) চলে যাবে। অথবা তাকে বলা হয়েছে ঢাকায় এসে দলের সঙ্গে দু-এক দিন অনুশীলন করে একসঙ্গে যাওয়ার জন্য। ওকে (সাকিব) পাকিস্তান সিরিজে পাওয়া যাবে।’

এমএসএম / এমএসএম

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!