লালমোহনে মা-মেয়েকে অগ্নিদগ্ধকারীকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন
ভোলার লালমোহনে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকা ও তার মাকে কেরোসিনের আগুনে অগ্নিদগ্ধ করার ঘটনায় দায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূকলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, মানুষের সাথে মানুষের সম্পর্ক হয়। নানাবিধ কারণে সে সম্পর্কে ভাঙাগড়া হতে পারে। তাই বলে এভাবে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে নৃশংসতা কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না। তাই নাঈমা ও তার মাকে অগ্নিদগ্ধকারী অভিযুক্ত সুমনসহ দায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন- গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহিন মাতাব্বর, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শওকত আলী হেলালসহ ওই ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক।
উল্লেখ্য, গত শনিবার (২১ আগস্ট) রাতে গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিবউল্যার মেয়ে জান্নাতুল ফেরদৌস নাঈমার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় একই এলাকার মহিউদ্দিন সুমন। এ সময় মেয়েকে বাঁচাতে গিয়ে অগ্নদগ্ধ হন মা নাজমা বেগম। আহতরা বর্তমানে ঢাকা বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান