কারাগারে থেকেই পরীক্ষা দিতে হবে ২ শিক্ষার্থীকে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাতক্ষীরার দুই এইচএসসি পরীক্ষার্থীকে কারাগারে বসে পরীক্ষায় অংশ গ্রহণের অনুমতি দিয়েছে যশোর শিক্ষা বোর্ড।ওই দুই পরীক্ষার্থী হলেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার ফাহিম পারভেজ রনি ও কালীগঞ্জ উপজেলার নলতা এলাকার জাহিদ হোসেন। তাদের উভয়ের পরীক্ষার কেন্দ্র সাতক্ষীরা সরকারি কলেজ।শুক্রবার (২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক ও ভারপ্রাপ্ত জেল সুপার বিষ্ণুপদ পাল। তিনি বলেন, কারাগারে থাকা দুই এইচএসসি পরীক্ষার্থীকে পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নির্দেশনা দেওয়া হয়েছে।তিনি বলেন, আমরা ওই দুই শিক্ষার্থীর পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছি। কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।এদিকে যশোর শিক্ষা বোর্ডের দেওয়া পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়, সাতক্ষীরা জেলা কারাগারে বন্দি দু"জন পরীক্ষার্থীকে কারা অভ্যন্তরে পরীক্ষা গ্রহণের অনুমতি দেওয়া হলো। সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনায় পরীক্ষার্থীর উত্তরপত্র, প্রশ্নপত্র, হাজিরাপত্র ইত্যাদি সরবরাহ এবং কারা অভ্যন্তরে পরীক্ষা গ্রহণের অনুরোধ করা হলো।এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে পুলিশের করা মামলায় এইচএসসি পরীক্ষার্থী সহ সাত জনকে দু"দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।তারা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ইমরান হোসেন, একই গ্রামের এইচএসসি পরীক্ষার্থী কাজী সাকিব হাসান, সদর উপজেলার শাহরুখজ্জামান, আশাশুনি উপজেলার চাকলা গ্রামের মঈনুল ইসলাম, দেবহাটা উপজেলার শিমুলিয়া গ্রামের ইব্রাহীম হোসেন, একই উপজেলার জগন্নাথপুর গ্রামের দুই এইসএসসি পরীক্ষার্থী ফাহিম পারভেজ রনি এবং জাহিদ হোসেন।পুলিশের করা মামলায় তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় জোর করে ঢোকার চেষ্টা, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা