অলিম্পিক থেকে বাদ পড়ে যা বললেন আর্জেন্টিনার কোচ
সর্বশেষ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল ফ্রান্স। এবার অলিম্পিকে আলবিসেলেস্তেদের পেয়ে সেই হারের প্রতিশোধ নিলো ফ্রান্স। আর্জেন্টিনাকে এই প্রতিযোগিতা থেকে বিদায় করে সেমির টিকিট পেয়েছে ফরাসিরা।গতকাল শুক্রবার মাতমুট আটলান্টিকে স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারায় ফ্রান্স। এই হার নিয়ে আর্জেন্টিনা দলের কোচ হাভিয়ের মাচেরানো বলেন, ‘এটা নতুন না। এখনই কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না। আমরা গোল পাইনি। ম্যাচে প্রথম ১৫ মিনিট কঠিন ছিল, বিশেষ করে শুরুর দিকে গোল হজমের পর। এরপর দল গুছিয়ে নিয়েছে এবং সমতায় ফেরার বেশ কিছু সুযোগও পেয়েছে। ভালো খেলেও শেষ পর্যন্ত গোল না পাওয়ায় কিছুটা হতাশ মাচেরানো। তিনি বলেন, ‘যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি, সেটা নতুন কিছু না। ফুটবল এমনই। হার এড়াতে সম্ভাব্য সবকিছু করার পরও খালি হাতে ফিরতে হলো। ‘আমরা প্রতিপক্ষের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছি। কিন্তু ফুটবল প্রতিভা বোঝে না। এটাই বাস্তবতা এবং আজ (গতকাল) ছিল আমাদের ঘরে ফেরার পালা।’-যোগ করেন তিনি।
আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলে ছিলেন সিনিয়র তিন খেলোয়াড়। তাদেরকে ধন্যবাদ জানাতে ভুল করেনিনি মাচেরানো। তিনি বলেন, ‘তিন সিনিয়র খেলোয়াড়ের প্রতি আমি কৃতজ্ঞ। সাহায্য করতে তারা আমাদের প্রতি হাত বাড়িয়ে দিয়েছে। তরুণদের প্রতিও কৃতজ্ঞতা। বাস্তবতা হলো, খুব খারাপ লাগছে। কারণ, দল অনেক দূর যাবে, এই আশা ছিল আমাদের।’
Aminur / Aminur
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান
ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক
নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক
নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই
ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার
কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ
ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে
মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার
শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়
কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা
বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি
‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!