ভুয়া কল ঠেকাতে এআই প্রযুক্তি ব্যবহার করবে গুগল
কয়েক বছর থেকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে হ্যাকিং ও জালিয়াতির ঘটনা বাড়ছে। এ নিয়ে এবার উদ্যোগী হয়েছে গুগল। ভুয়া কল ঠেকাতে এআই প্রযুক্তি ব্যবহার করবে গুগল। নতুন এই ফিচার নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। জানা গেছে, গুগল একটি এআই এর মাধ্যমে পরিচালিত স্ক্যাম ডিটেকশন ফিচার তৈরি করছে। স্প্যাম ও স্ক্যাম কল শনাক্ত করতে জেমিনি ন্যানো এআই আনছে গুগল। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্প্যাম কল বন্ধ করার পাশাপাশি রিপোর্ট ও ব্ল্যাকলিস্টের অপশন পাবেন। নতুন এআই ফিচার কল প্যাটার্ন, ভয়েসসহ একাধিক পদ্ধাতিতে হ্যাকারদের শনাক্ত করবে। গুগল এআই সিস্টেমে কোনো কল সন্দেহজনক মনে হলে ব্যবহারকারীরা আগেই সতর্ক হতে পারবেন। সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থাও নিতে পারবেন ব্যবহারকারীরা।
এই ফিচারের মাধ্যমে তারা ম্যানুয়ালি স্ক্যাম কল রিপোর্ট করার অপশনও পাবেন। বর্তমানে ট্রুকলারে এমন কিছু ফিচার থাকলেও গুগলের নতুন এই ফিচার অনেকটা ব্যতিক্রম।
Aminur / Aminur
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের