ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

মালয়েশিয়ার ট্রেড অ্যান্ড ট্যুরিজম এক্সপোতে প্রথমবার বাংলাদেশ


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩-৮-২০২৪ দুপুর ৩:৫৪

কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রথমবারের মতো মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামিক ট্রেড অ্যান্ড ট্যুরিজম এক্সপোতে অংশগ্রহণ করেছে বাংলাদেশ।

মালয়েশিয়ার অন্যতম পর্যটন নগরী মালাক্কায় ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে ১ থেকে ৪ আগস্ট পর্যন্ত চলমান এ মেলায় বাংলাদেশসহ ১৫টি দেশের ২২০টি বুথে খাদ্য ও পানীয়,  পর্যটন, কৃষি, স্বাস্থ্যসেবা, ফাইন্যান্স, শিক্ষা বিষয়ক পণ্য ও তথ্য প্রদর্শিত হচ্ছে। মালয়েশিয়ার ইসলামিক কোম্পানি জিআইবিএস হোল্ডিং এ মেলার আয়োজন করে।

বৃহস্পতিবার (১ আগস্ট) মালয়েশিয়ার মালাক্কা রাজ্যে সরকারের স্থানীয় সরকার, নিষ্কাশন, জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী ওয়াই বি দাতুক রইস বিন দাতুক উইরা ইয়াসিন মেলার উদ্বোধন করেন।

মেলার পাশাপাশি ইসলামিক কনফারেন্স এবং ফোরাম, হযরত মুহাম্মদ (স.) এর জীবনী উপস্থাপন ও ইসলামিক সাংস্কৃতিক উপস্থাপনা এ আয়োজনকে সমৃদ্ধ করেছে এবং প্রচুর দর্শনার্থীদের সমাগম হয়েছে।

বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে মেলায় প্রাণ ফুডস লিমিটেড তাদের পণ্যসামগ্রী প্রদর্শন করছে। এছাড়াও হাইকমিশনের বুথ থেকে বাংলাদেশের পর্যটন আকর্ষণীয় স্থানগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য জানানো হচ্ছে ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পর্যটন বিষয়ক প্রকাশনা দর্শনার্থীদের মধ্যে বিতরণ এবং ব্যবসা-বিনিয়োগ ও পর্যটন বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে।

 

T.A.S / T.A.S

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা