ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-৮-২০২৪ দুপুর ৪:৪

পদকের স্বপ্ন কেউ দেখেননি বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানকে নিয়ে। সবার প্রত্যাশা ছিল প্যারিস অলিম্পিকে লন্ডন প্রবাসী এই অ্যাথলেট অন্তত হিটের প্রিলিমিনারি রাউন্ড টপকিয়ে প্রথম রাউন্ডে উঠবেন। সে আশায় গুঁড়েবালি। ইমরানুর বিদায় নিয়েছেন প্রিলিমিনারি হিট থেকেই।

শনিবার ১০০ মিটার স্প্রিন্টের প্রিলিমিনারিতে ১০.৭৩ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে ৮ জনের মধ্যে ষষ্ঠ হয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব। এই হিট থেকে প্রথম রাউন্ডে কোয়ালিফাই করা পানামার অ্যাথলেটের টাইমিং ১০.৩৪ ও সিশেলসের অ্যাথলেটের টাইমিং ১০.৫১।

প্রিলিমিনারি ৬ হিটের শীর্ষ দুই জন করে এবং সবার টাইমিং মিলিয়ে আরো ৪ জন উঠেছেন প্রথম পর্বে। প্রিলিমিনারি হিট থেকে ওঠা ১৬ নম্বর অ্যাথলেটের টাইমিং ১০.৫৪।

প্রিলিমিনারি হিটে ছিলেন মালদ্বীপের অ্যাথলেট ইবাদুল্লাহ। নিজের হিটে তিনি সময় নিয়েছেন বাংলাদেশের ইমরানুর রহমানের চেয়ে কম (১০.৫৫)। সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনাও যে উঁকি দেয়নি ইমরানুরের পারফরম্যান্সে।

নিজের সেরা টাইমিং ছিল ১০.১১ সেকেন্ড। অথচ অলিম্পিকে করলে বাজে পারফরম্যান্স। এমন টাইমিংয়ের পর হয়তো ইমরানকে নিয়ে মোহ ভাঙ্গবেন বাংলাদেশের ক্রীড়া সংগঠকদের।

এদিকে মেয়েদের সাঁতারের ৫০ মিটার ফ্রিস্টাইলের হিটে বাংলাদেশের সাঁতারু সোনিয়া খাতুন ৩০.৫২ সেকেন্ড সময় নিয়ে বিদায় নিয়েছেন। নিজের হিটে তিনি হয়েছেন ষষ্ঠ।

T.A.S / T.A.S

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!