ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬

ঝুম বৃষ্টিতেও উত্তাল রাজশাহী, নীরব প্রশাসন


রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে কোটা আন্দোলনের সমর্থনে ছাত্র-জনতার ঢল নামে রাজপথে। আবার আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের অবস্থান ও বিক্ষোভও হয়েছে একই দিনে। কিন্তু উত্তাল এ অবস্থায় রাজশাহী নগরীতে নীরব থেকেছে প্রশাসন।

শনিবার (৩ আগস্ট) রাজশাহীতে কোটা সংস্কার আন্দোলনকারিদের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল থেকে রাজশাহীতে তিনটি পুলিশ বক্সে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারিরা। তারা মিছিল নিয়ে তালাইমারী আসলে সেখানে পুলিশ বক্সে হামলা চালিয়ে ভাংচুর করে। এরপর তারা ভদ্রা মোড় যাওয়ার পথে উপর ভদ্রা এলাকায় ছাত্রলীগের অফিস ভাংচুর করে কারা।  পরে আন্দোলনকারিরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর রেলগেট চত্ত্বর অবরোধ করে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা রেলগেট পুলিশ বক্সে ব্যাপক ভাংচুর চালায় ও আগুন ধরিয়ে দেয়। এর পর আন্দোলনকারিরা ভদ্রা মোড়ে আরও একটি পুলিশ বক্সে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়াও রাজশাহী স্টেশন এলাকায় শ্রমিক লীগ ও রেলগেট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়েও ভাংচুর চালায় তারা।

এদিকে, আন্দোলনকারিরা তালাইমারি মোড়ে নগর গোয়েন্দা পুলিশের সদস্য সাইফুল ইসলাম এবং রেলগেট মোড়ে বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের একাংশের সমন্বয়কারি রাকিব হাসান অর্ণবকে পিটিয়ে জখম করে। কয়েকদিন আগে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় অর্ণবকে এবং পুলিশ বক্স ভাংচুরের ছবি তোলার সময় সাইফুল ইসলামকে পিটিয়ে জখম করা হয়। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম বলেন, পুলিশ আন্দোলনকারিদের বিক্ষোভে বাধা দেয়নি। তাদের নির্বিগ্নে বিক্ষোভ করতে দেওয়া হয়েছে। কিন্তু এর পরও তারা পুলিশ বক্সগুলোতে হামলা করে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। এছাড়াও রাস্তার পাশের বেশকিছু স্থাপনাতেও ভাংচুর চালিয়েছে তারা। এছাড়াও পুলিশের বিশেষ শাখার সাইফুল ইসলাম নামের কনস্টেবল পিটিয়ে জখম করেছে। তার অবস্থা আশঙ্কাজনক। বিকেল ৪টার দিকে পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার হাসপাতালে সাইফুল ইসলামকে দেখতে যান। এ সময় তিনি সাইফুলের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন।

আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান:
কোটা সংস্কার আন্দোলনকারিদের প্লাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচীকে কেন্দ্র করে রাজশাহী বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচী পালন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকাল থেকে তারা সাহেববাজার জিরোপয়েন্টে, নগরীর কুমারপাড়ায় দলীয় কার্যালয়, রাণীবাজার ও নগরভবনে অবস্থান নেয়।

নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, মহানগর স্বেচ্ছাসেক লীগ সভাপতি আবুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার প্রমূখ।

পাঁচ এইচএসসি পরীক্ষার্থীর জামিন:
অপরদিকে, রাজশাহীতে ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন হয়েছে আদালত। শনিবার রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ও জেলার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক শফিউল আলম ও হাদিউজ্জামান তাদের জামিন দেন। এরা হলেন- আহনাফ আকিব অরণ্য, মো. রাব্বি, রাকিবুর রহমান, ইমরান ফরহাদ ও সৌরভ আলী। এদের মধ্যে দুইজন মতিহার, একজন বোয়ালিয়া, একজন গোদাগাড়ী ও একজন পুঠিয়া থানার নাশকতার মামলায় গ্রেপ্তার করেছিল পুলিশ বলে জানিয়েছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী ইব্রাহীম হোসেন।

এমএসএম / এমএসএম

রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক মামলায় গ্রেফতার

পঞ্চগড়ে শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্য ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা

গোপালগঞ্জকে এগিয়ে নিতে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে - সাংসদ কে.এম বাবর

ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

ইমুতে প্রেম, মোবাইলে বিয়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক

হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা

ঈদ সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে কঠোর নজরদারি, মাঠে পুলিশ ও র‌্যাব

মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড

ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪

জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে

কোটি টাকার বেচাকেনায় সরগরম উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ পশুর হাট