ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৩-৮-২০২৪ বিকাল ৬:১২

দৈনিক আমার সংবাদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি এম.এস আরমানের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৯ টার সময় পেশাগত দায়ীত্ব পালন শেষে উপজেলার বসুরহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে হাজী মার্কেট সংলগ্নের খাল পাড়ের নতুন রাস্তায় সন্ত্রীদের হামলার শিকার হন তিনি।

জানাযায়, সাংবাদিক আরমান কোটা সংস্কার আন্দোলন ও ঘটে যাওয়া কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনে করা কিছু নিউজকে কেন্দ্রকরে বসুরহাট পৌরসভা যুবলীগের সভাপতি ও আব্দুল কাদের মির্জার সমর্থক হামিদ উল্যাহ হামিদ হাজী মার্কেট সংলগ্নের খাল পাড়ের নতুন রাস্তায় তার দলবল নিয়ে অস্ত্র ঠেকিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরতর আহত করে আরমানকে।

এসময় স্থানীয়রা এগিয়ে আসতে চাইলে অস্ত্রের ভয় দেখিয়ে হুমকি-ধমকি দিয়ে  সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্হানীয়রা  গুরুতর   আহত অবস্থায় এ সাংবাদিককে রাতে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করেন।  গুরুতর আহত থাকায় মামলা করতে বিলম্ব হচ্ছে। 
সাংবাদিক আরমান কিছুটা স্বাভাবিক হলে এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানায় মামলা করবেন বলে জানান আহত সাংবাদিক।  

এবিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী জানান, আমি হামলার ব্যাপারে খবর নিয়েছি, আরমান যদি অভিযোগ দায়ের করেন, আমরা আইনী সহায়তা করব।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত