ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

এক হওয়ার বার্তা দিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-৮-২০২৪ বিকাল ৬:৫৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশের শহর-বন্দর। কোটা সংস্কারের দাবি থেকে এই আন্দোলন এখন রূপ নিয়েছে সাবর্জনীন এক আন্দোলনে। ছাত্রদের এই আন্দোলনে সংহতি জানিয়েছেন দেশের ক্রীড়া জগতের অনেকেই। যে তালিকায় যুক্ত হলো জাতীয় ফুটবলের অধিনায়ক জামাল ভূঁইয়া। বিগত কয়েকদিন থেকেই ফেসবুকে ছাত্র আন্দোলনের স্বপক্ষে নিজের অবস্থান জানিয়েছিলেন জেবি-সিক্স।

আজ শনিবার নিজের প্রোফাইল থেকে দেয়া এক স্ট্যাটাসে জামাল ভূঁইয়া দিলেন এক হওয়ার বার্তা। ফেসবুকে জাতীয় পতাকা হাতে ছবিকে রাঙিয়েছেন লাল রঙে। এরপরেই দিয়েছেন দেশের সমর্থকদের প্রতি বার্তা। 

এরপরেই ক্ষুদ্র এক বার্তায় জামাল লিখেছেন, ‘বাংলাদেশের সকলের জন্য প্রার্থনা। বাংলাদেশে থাকা সবার উদ্দেশে, আমি আপনাদের দেখছি আর অনুসরণ করছি। প্রার্থনা করছি সামনে সুদিনের জন্য ইন শা আল্লাহ। আসুন বিভক্ত হওয়ার বদলে এক হই।’

উল্লেখ্য, গত জুলাই মাস থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন বর্তমানে রূপ নিয়েছে বৈষম্যবিরোধী এক আন্দোলনে। এরইমাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন।

এর আগে শনিবার সকালে মিরপুরে শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন দেশের ক্রীড়া সাংবাদিকরা।

T.A.S / T.A.S

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!